চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুবির নিয়োগ কার্যক্রম বন্ধে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ

ফরহাদুর রহমান ফরহাদুর রহমান
১১:২৯ পূর্বাহ্ণ ৩১, অক্টোবর ২০১৭
শিক্ষা
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে সব ধরণের নিয়োগ কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়ে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। উপাচার্যবিরোধী শিক্ষক সমিতির চলমান আন্দোলনের মধ্যেই এমন নির্দেশ দিয়ে এ চিঠি পাঠানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি বিশ্ববিদ্যালয়-১ (অধিশাখা-১৮) এর উপসচিব হাবিবুর রহমান সাক্ষরিত চিঠিটি সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অফিসে এসে পৌঁছায়।

চিঠিতে জানানো হয়, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি হতে উপাচার্য অধ্যাপক ড. মো: আলী আশরাফের বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সকল নিয়োগ কার্যক্রম পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো।’

একই সাথে এই অভিযোগ নিয়ে শিক্ষকসমিতি বিশ্ববিদ্যালয় রেজিস্টার বরাবর স্বারকলিপি দিয়েছে।

শিক্ষকসমিতির সাধারণ সম্পাদক মেহেদি হাসান বলেন: আমরা গত রোববার বিশ্ববিদ্যালয়ের অবৈধ নিয়োগ বন্ধে রেজিস্ট্রার বরাবর একটি স্বারকলিপি দিয়েছি। আশা করছি প্রশাসন দ্রুত সিদ্ধান্ত নেবে।

অন্যদিকে সোমবার বঙ্গবন্ধুকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তিমূলক মন্তব্য করার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর শায়খুল হোসাইনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি আগামী দশ কার্যদিবসের মধ্যে এ ব্যাপারে কারণ দর্শাতে বলা হয়েছে।

Reneta

এর আগে সংশ্লিষ্ট কর্মচারীর শাস্তির দাবিতে মানববন্ধন ও মিছিল করেছিল বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ,কর্মচারি সমিতি ও বঙ্গবন্ধু কর্মচারি পরিষদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুমিল্লা বিশ্ববিদ্যালয়বিশ্ববিদ্যালয়শিক্ষা মন্ত্রণালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি ৫ হাজার ছাড়াল

জুলাই ১৮, ২০২৬

ঝালকাঠিতে ভাড়া বাসা থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

জুলাই ১৮, ২০২৬

কর্ণফুলীর পানির উচ্চতা বৃদ্ধিতে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট উন্মুক্ত

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি: বিকল্প কোনো রুট কি উপসাগরীয় তেল-গ্যাসের সরবরাহ সচল রাখতে পারবে?

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ঝুঁকিপূর্ণ ভবন উচ্ছেদ, কুয়েতে আশ্রয়কেন্দ্রে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসী

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT