চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষার্থীদের জন্য বিকল্প ভাবতে হবে

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৮:৫৬ অপরাহ্ণ ১৬, মে ২০২১
সম্পাদকীয়
A A
এসএসসি

দেশে করোনাভাইরাস পরিস্থিতির প্রত্যাশিত ‘উন্নতি’ হয়নি জানিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আরেকবারের মতো ছুটি বাড়ানোর কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একইভাবে প্রাথমিক, গণশিক্ষা এবং বিশ্ববিদ্যালয়গুলোতেও ছুটি বাড়ানো হয়েছে।

করোনাভাইরাসের সার্বিক পরিস্থিতি যা দাঁড়িয়েছে, তাতে খুব শিগগিরই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। বিশেষ করে দেশের মানুষের বড় একটা অংশকে ভ্যাকসিনের আওতায় না আনা গেলে। আর সেই পরিমাণ ভ্যাকসিনও এই মুহূর্তে সরকারের হাতে নেই। তা কবে আসবে, সেটাও বলতে পারছে না কেউ।

আমরা জানি, গত ২৫ মার্চ সরকার ঘোষণা দিয়ে জানিয়েছিল, ২৩ মে থেকে পর্যায়ক্রমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদান শুরু হবে। এই সময়ের আগেই শিক্ষক ও শিক্ষার্থীদেরকে ভ্যাকসিন দেওয়ার কাজও শেষ হবে। কিন্তু সেই ভ্যাকসিন কর্মসূচি শুরু করা যায়নি সরবরাহ জটিলতায়। তাই আগামী ২৯ মে পর্যন্ত নতুন করে ছুটি বাড়ানো হয়েছে। আসলে কেউই বলতে পারছে না এরপর কী হবে?

এই এক বছর দুই মাস ধরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় দেশের প্রায় চার কোটি শিক্ষার্থীর শিক্ষাজীবন হুমকির মুখে পড়েছে। আগের বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। শেষ হয়নি তাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাও। এরই মধ্যে পেরিয়ে গেছে মাধ্যমিকের পরীক্ষার্থীদের পরীক্ষার সময়ও। প্রস্তুতি নিয়ে কয়েকমাস ধরে তারা অপেক্ষা করছে। অথচ কেউ বলতে পারছে না ঠিক কবে পরীক্ষা হবে?

প্রাথমিক বিদ্যালয়গুলোর পরিস্থিতি আরও খারাপ। অনলাইন প্ল্যাটফর্ম, সংসদ টেলিভিশন ও রেডিওতে কোনো রকমে পাঠদান চালিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু শুরুতে মুখ থুবড়ে পড়ে প্রত্যন্ত অঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় ইন্টারনেটের সীমিত গতি, বহু শিক্ষার্থীর আর্থিক সীমাবদ্ধতা ইত্যাদি কারণে।

এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের শিক্ষাজীবন চালিয়ে নিতে বিকল্প ভাবার সময় এসেছে। করোনাভাইরাস থেকে আমাদের সহজে মুক্তি মিলবে না- এমন ধরে নিয়েই সামনের পথে এগিয়ে যেতে হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সমন্বিত পরিকল্পনা নিয়ে এক সঙ্গে কাজ করতে হবে। একে অন্যের কাঁধে দায় চাপানোর কৌশল পরিহার করে মূল সমস্যা সমাধানে সচেষ্ট হওয়ার কোনো বিকল্প নাই।

Reneta

আমরা মনে করি, জাতির মেরুদণ্ডকে রক্ষা করতে হলে সবার আগে রক্ষা করতে হবে শিক্ষার্থীদের শিক্ষাজীবন। যত দ্রুত সম্ভব তাদের জন্য বিকল্প খুঁজতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এসএসসিকরোনাকরোনাভাইরাসশিক্ষা মন্ত্রণালয়শিক্ষার্থী
শেয়ারTweetPin

সর্বশেষ

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬

বোলাররা ভালো করাতেই সহজ হচ্ছে: তাইজুল

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT