জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন আহমদেকে অপসারণের প্রতিবাদে এবং তাকে স্বপদে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়।
পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে রোববার সকাল থেকেই সব ধরনের ক্লাশ-পরীক্ষা বর্জনের পাশাপাশি প্রশাসনিক ভবনের সামনে অবস্থানসহ চলছে শিক্ষার্থীদের আন্দোলন।
সংকট নিরসনে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসেছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মীজানুর রহমান।
এর আগে গবেষণা প্রবন্ধ জালিয়াতির অভিযোগ এনে গত ২৬ এপ্রিল নাসির উদ্দিন আহমদকে চাকরিচ্যুত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এর প্রতিবাদ ও তাকে স্বপদে বহালের দাবিতে ১ মে থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে ধর্মঘট পালন করে আসছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের সমর্থন দেওয়ার কারণে তাকে অপসারণ করা হয়েছে।







