বাংলাদেশ

শিক্ষক হৃদয় মণ্ডল কারামুক্ত

বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের হৃদয় মণ্ডল, মুক্তির জন্য চেয়েছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের হৃদয় মণ্ডল, যিনি মুক্তির জন্য আবেদন করেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ধর্ম অবমাননার কথিত অভিযোগে করা মামলায় কারাবন্দী মুন্সিগঞ্জ সদর উপজেলার বিনোদপুর রাম কুমার উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান ও গণিত বিষয়ের শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

রোববার বিকাল সাড়ে ৫টার দিকে তিনি মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান। কারাগার থেকে মুক্ত হয়ে পুলিশ পাহারায় স্ত্রী-সন্তানদের সঙ্গে নিয়ে নিজ বাড়িতে ফিরেছেন তিনি।

এর আগে মুন্সিগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক অতিরিক্ত জেলা জজ মোতাহারাত আক্তার ভূইয়া রোববার তার জামিন মঞ্জুর করেন। তার নিরাপত্তায় পুলিশ সদস্য দিতে বলেছেন আদালত।

তার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে বলে কারাগার থেকে বেরিয়ে সাংবাদিকদের বলেন তিনি।

মুন্সীগঞ্জ সদর উপজেলার বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল (৫৪)। গত ২০ মার্চ স্কুলে বিজ্ঞান বিষয়ে ক্লাস নিচ্ছিলেন। ক্লাস শেষে কয়েকজন শিক্ষার্থী প্রধান শিক্ষকের কাছে একটি লিখিত অভিযোগ করে। যেখানে ধর্ম অবমাননার অভিযোগ আনা হয়।

গত ২২ মার্চ রাত সাড়ে ১০টায় হৃদয় মণ্ডলের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত, ধর্মীয় বিশ্বাসকে অপমান করা ও ধর্মীয় গ্রন্থের অবমাননার অভিযোগ এনে বিদ্যালয়টির ইলেকট্রিশিয়ান মো. আসাদ বাদী হয়ে মামলা করেন।

বিষয়:বিজ্ঞান শিক্ষক বিজ্ঞান শিক্ষক হৃদয় মণ্ডল হৃদয় মন্ডল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…