প্রবাস সংবাদ

বিজ্ঞান শিক্ষক হৃদয় মন্ডলের মুক্তির দাবিতে টরন্টোয় মানববন্ধন

টরন্টোয় মানববন্ধনে অংশগ্রহণকারীরা চ্যানেল আই অনলাইন ব্যানার ধরে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিভিন্ন বয়সের মানুষজন টরন্টোয় মানববন্ধনে অংশগ্রহণ করে, চ্যানেল আই অনলাইন ব্যানার নিয়ে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কানাডা প্রতিনিধি: সুপরিকল্পিতভাবে বাংলাদেশে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করে টরন্টোর সাংস্কৃতি সংগঠক, কর্মীরা বলেছেন, মুন্সিগঞ্জের বিজ্ঞান শিক্ষক হৃদয় মন্ডল, টিপকাণ্ডসহ নানা ধরনের ঘটনা বিজ্ঞান ভিত্তিক মুক্ত চিন্তার উপর পরিকল্পিত হামলা।

তারা অনতিবিলম্বে বিজ্ঞান শিক্ষক হৃদয় মন্ডলের নি:শর্ত মুক্তি দাবি করেছেন। একই সঙ্গে তার বক্তব্য রেকর্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা ছড়িয়ে দিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।

কানাডায় বসবাসরত বাংলাদেশি চলচ্চিত্রসেবীদের সংগঠন ‘টরন্টো ফিল্ম ফোরামে’র উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিষয়:হৃদয় মন্ডল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…