বাংলাদেশ

শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে জাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে জাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তে’র লাঞ্ছনার ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে মাদকবিরোধী জোট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

আজ শনিবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মাদকবিরোধী জোট শাখার সহ-সভাপতি সামিন ইয়াসির শাফিন বলেন, একজন শিক্ষকের সঙ্গে এ ধরণের আচরণ কোনভাবেই কাম্য নয়। এ ঘটনা জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক। আর যেন ভবিষ্যতে এ ধরনের অপকর্মের পুনরাবৃত্তি না হয় সেজন্য মানববন্ধন থেকে জোর দাবি তুলে শ্যামল কান্তিকে স্বপদে পুর্নবহাল করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান তিনি।শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে জাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

মাদকবিরোধী জোট জাবি শাখার সভাপতি সনজিৎ সরকার বলেন, যে শিক্ষক দেশ ও মানুষ গড়ার কারিগর তার সাথে যদি এরকম আচরণ করা হয় তাহলে দেশের বিচারব্যবস্থা আজ কোথায়? তিনি স্কুল পরিচালনা কমিটির ও স্থানীয় এম.পির বিচার দাবি করেন।

মানববন্ধনে মাদকবিরোধী জোট জাবি শাখার সাধারণ সম্পাদক আসিফ ইকবালের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও শেখ জুবায়ের প্রমুখ।

কর্মসূচিতে মাদকবিরোধী জোটের নেতাকর্মী ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শতাধিক সাধারণ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বিষয়:শিক্ষক লাঞ্ছনা সেলিম ওসমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…