চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষক নিয়োগে পিএসসি’র আদলে বেসরকারি কমিশন

মোস্তফা মল্লিকমোস্তফা মল্লিক
৭:১০ পূর্বাহ্ণ ২০, মার্চ ২০১৬
অন্যান্য, শিক্ষা
A A

বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক নিয়োগ হবে বেসরকারি শিক্ষক নিয়োগ কমিশনের মাধ্যমে। সরকারি কর্ম কমিশন-পিএসসি’র আদলে গঠিত এই কমিশন শূন্য পদের হিসেবে করে প্রার্থী বাছাই করবে।

এমপিওভূক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বেতন দিতে সরকারের খরচ হয় সাড়ে আট হাজার কোটি টাকা। এতোদিন শিক্ষক নিয়োগের ক্ষমতা ছিল স্কুল ব্যবস্থাপনা কমিটির হাতে। দীর্ঘ দিন থেকেই শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ থাকায় শিক্ষানীতির আলোকে সরকার গঠন করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ-এনপিআরসিএ। আগামী মাস থেকেই এই কৃর্তপক্ষের মাধ্যমে শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু হবে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ৩৬ হাজারের মতো শিক্ষাপ্রতিষ্ঠানে এই সব শিক্ষক নিয়োগ দেওয়া হয় যেটা স্থানীয়ভাবে ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। তবে এখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমরা পিএসসির অনুরূপ একটি প্রতিষ্ঠানের মাধ্যমে সকল ক্ষেত্রে উপযুক্ত ও দক্ষ লোক নিয়াগ দিবো।

এই কার্যক্রমের কারণে শিক্ষক নিয়োগ দুর্নীতিমুক্ত করা সম্ভব হবে বলে মনে করছে মন্ত্রণালয়।

নুরুল ইসলাম নাহিদ আরো বলেন, উপযুক্তভাবে বাছাই পরীক্ষা নিয়ে মৌখিক পরীক্ষার মাধ্যমে দক্ষ লোক নিয়োগ দেওয়া হবে। আমরা এখন সেই কার্যক্রম সম্পন্ন করেছি। আগামী মাস থেকে চালু করবো। তবে এসব কাজ আমরা অনলাইনে কাজ করতে চাই যেন এখানে কোনো ত্রুটি না হয়। এবং যেন স্বচ্ছতা থাকে।  

অনলাইনে শিক্ষকরা চাকরির জন্য আবেদন করবেন। রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল ফোন অপারেটর টেলিটকের সঙ্গে মন্ত্রণালয়ের এ বিষয়ে একটি চুক্তি সাক্ষর হয়। ৩০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ সফটওয়ারের মাধ্যমে অনলাইনে কোন পদে কতগুলো শিক্ষক নিয়োগ করবেন তার চাহিদা দেবেন। প্রার্থীরা সেখানে আবেদন করলে প্রত্যয়ন কর্তৃপক্ষ বিভিন্ন ধাপে পরীক্ষা নিয়ে শিক্ষক নিয়োগ দেবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শিক্ষক
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির খেলা দেখে ‘মুগ্ধ’ ইয়ামাল যা বলছেন

জুলাই ৯, ২০২৬

‘ইনস্টাগ্রাম বেসিক মোড’-ব্রাউজে কি সুবিধা পাবেন গ্রাহকরা

জুলাই ৯, ২০২৬

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিলই থাকবে

জুলাই ৯, ২০২৬

শীতলপাটি নিয়ে নিরীক্ষামূলক গবেষণা ও সৃজনশীল কাজের প্রদর্শনী শুরু

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT