চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাধীনতা দিবসে টুইটারের ভোটে শাড়ি বেছে নিলেন ভারতে মার্কিন দূত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫১ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০১৭
আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সামনেই ভারতের ৭০তম স্বাধীনতা দিবস। ভারতীয়দের সঙ্গে স্বাধীনতা দিবস উদযাপনে অংশ নিতে চান ভারতে মার্কিন রাষ্ট্রদূত ম্যারিকে কার্লসন। পছন্দের পোশাকের তালিকায় রয়েছে শাড়ি: জামদানি, ধুপিয়ান, কাঞ্জিভরম আর তসর। কিন্তু কোন শাড়িটা যে পরবেন, তা কিছুতেই ঠিক করতে পারছেন না।

তাই অবশেষে টুইটারের শরণাপন্ন হলেন তিনি। আর সেখানে যে শাড়ির পক্ষে ভোট বেশি এলো সেটাই বেছে নিলেন বিশেষ দিনটিতে পরার জন্য।

গত কয়েক দিন ধরে সামাজিক মাইক্রোব্লগিং সাইট টুইটারে #SareeSearch হ্যাশট্যাগ দিয়ে জামদানি, ধুপিয়ান, কাঞ্জিভরম এবং তসর শাড়ি পরে নিজের বেশ কয়েকটি ছবি এবং ভিডিও পোস্ট করেন মার্কিন রাষ্ট্রদূত। ১৫ আগস্ট কোন শাড়িটা পরা উচিত, তা জানিয়ে মতামত দেয়ার জন্য টুইটার ব্যবহারকারীদের ভোট দিতে বলেছিলেন তিনি।

গত ২ আগস্ট নয়াদিল্লি খাদি ইন্ডিয়া স্টোরে শাড়ি কিনতে গিয়ে সেখানকার ভিডিও-ও টুইটারে শেয়ার করেন কার্লসন। সঙ্গে লিখেন, ‘ভারতীয় শাড়ি ভালবাসি’।

My #SareeSearch continues. Help me pick one to wear for #IndependenceDay by voting for your favorite. #WeWearCulture pic.twitter.com/sL9zhdrC3C

— MaryKay Loss Carlson (@USAmbIndia) August 4, 2017


টুইটারে লাল-সবুজ কাঞ্জিভরমের পক্ষেই ভোট পড়ে সবচেয়ে বেশি। তাই দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সেই শাড়ি পরেই অংশ নেন রাষ্ট্রদূত কার্লসন। শুধু তাই নয়, ভোটে জিতে যাওয়া শাড়িটি পরে নিজের একটি ছবিও তিনি টুইট করেন। ছবির সঙ্গে লেখেন, ‘ভোটারদের পছন্দ করা কাঞ্জিভরম শাড়ি পরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দেবো ভেবেই আমার খুব উত্তেজনা হচ্ছে।’

ভারতীয় সাজে অসাধারণ দেখতে লাগা কার্লসনের সেই ছবি দেখে উচ্ছ্বাসের পাশাপাশি ব্যাপক প্রশংসা করেন তার ফলোয়াররা।

#SareeSearch success! Excited to attend #IndependenceDayIndia celebration wearing the voters’ choice – Kanjeevaram. #WeWearCulture pic.twitter.com/l7pIXm4UmT

— MaryKay Loss Carlson (@USAmbIndia) August 15, 2017

দিল্লিতে আয়োজিত ১৫ আগস্টের স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে প্রতি বছরই বিভিন্ন দেশের রাষ্ট্রদূতকে আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রণ পান ভারতে আমেরিকান রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ম্যারিকে কার্লসনও। তবে পশ্চিমা পোশাকে নয়, শাড়ি পরেই সেই অনুষ্ঠানে শামিল হতে চেয়েছিলেন তিনি। কিন্তু কোন শাড়ি পরবেন, তা কিছুতেই ঠিক করতে পারছিলেন না।

সে কারণেই শাড়ি বেছে নিতে কার্লসন এই অভিনব উপায়টি বের করেন।

ট্যাগ: ভারত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিহত জঙ্গির টার্গেট ছিল ৩২ নম্বর: আইজিপি

পরবর্তী

বাংলাদেশে আলাদা গল্প লিখতে চান ম্যাক্সওয়েল

পরবর্তী
গ্লেন ম্যাক্সওয়েল

বাংলাদেশে আলাদা গল্প লিখতে চান ম্যাক্সওয়েল

অপারেশন আগস্ট বাইট: যেভাবে জঙ্গির সন্ধান পেল পুলিশ

সর্বশেষ

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ

আগস্ট ২৫, ২০২৬

বাক স্বাধীনতায় বিএনপি সরকার বাধা দেবে না: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

সাউথ আফ্রিকায় বড় হারের পর বাংলাদেশ ‘এ’ দলে ছয় পরিবর্তন

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT