বলিউড তারকা শাহরুখ খানের সঙ্গে তার কন্যা সুহানার একটি ছবি কিং খান নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। আর মুহূর্তেই তা ভাইরাল হয়ে গেছে।
ওই ছবিতে দেখা যাচ্ছে, কমলা এবং কালো রংয়ের একটি চেক শার্ট পড়ে আছেন শাহরুখ। আর জিন্সের সাথে সাদা স্লিভলেস টপস পড়েছেন সুহানা। দুজনের চোখেই রোদচশমা। বাবা-মেয়ের এই ছবিটি যেন বলিউডের যেকোন ছবির পোস্টারকেও যেন হার মানায়। বাবা-মেয়েতে যেন নিখাদ বন্ধুত্বেরই জানান দিচ্ছে ছবিটি।
বলিউডে অভিনয়প্রীতির জানান ইতিমধ্যেই দিয়েছেন সুহানা। আর তাইতো নিজেকে সেভাবে তৈরি করছেন তিনি। তবে বাবা শাহরুখ খানের কাছে থেকে এখনও পুরোপুরি সাড়া পাননি সুহানা।
শাহরুখ নাকি জানিয়েছেন, আগে পড়াশোনা শেষ করতে হবে এবং তারপর কাজ করার অনুমতি মিলবে। তাই হয়তো বাবার কথা রাখতে আপাতত পড়াশোনাতেই বেশ মনোযোগী হয়েছেন সুহানা। এখন দেখার পালা সামনে কি ঘটে!
মিড-ডে।










