বলিউড সুপারস্টার শাহরুখ খানের জন্য স্যান্ডেল বানাতে গিয়ে জেলে যেতে হলো জাহাঙ্গীর খান নামের এক পাকিস্তানি জুতার কারিগরকে।
তিনি ঘোষণা দিয়েছিলেন, শাহরুখ খানের জন্য হরিণের চামড়া দিয়ে জুতা তৈরি করবেন। এরপরই তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।
ভারতীয় গণমাধ্যমের দাবি, শাহরুখ খানের একজন চাচাতো ভাই পাকিস্তানের পেশোয়ারে থাকেন। তিনিই ওই জুতার কারিগরের কাছে গিয়ে স্যান্ডেল বানিয়ে দিতে বলেন।
জাহাঙ্গীর অনেক আগে থেকেই শাহরুখের একজন বড় ভক্ত। স্যান্ডেল বানানোর প্রস্তাব পেয়ে হরিণের চামড়া দিয়ে বিশেষভাবে পেশোয়ারি স্যান্ডেল তৈরির সিদ্ধান্ত নেন। তার তাতেই এ বিপত্তি।







