চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহরিয়ারের জন্য কাঁদলেন জাফর ইকবাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৬ পূর্বাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শাহরিয়ার মজুমদারের জন্য শোকসভায়  প্রিয় ছাত্রের স্মৃতিচারণ করতে গিয়ে কেঁদে ফেলেন জনপ্রিয় লেখক ও শাবিপ্রবি শিক্ষক ড. জাফর ইকবাল।

সোমবার দুপুর ১২টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিশ্ববিদ্যালয়ের মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দের ব্যানারে ক্যাম্পাসে শাহরিয়ারের মজুমদারের জন্য শোকমিছিল ও শোকসভার আয়োজন করা হয়। 

শোকসভায় জাফর ইকবাল বলেন, ‘অনলাইনে শাহরিয়ারের সাথে আমার একটা ছবি দেখলাম। আজ আমি বেঁচে আছি, কিন্তু সে নেই। অথচ প্রকৃতির স্বাভাবিক নিয়মে আমারই আগেই যাওয়ার কথা ছিলো।’

এটুকু বলতেই গলা ভারি হয়ে উঠে মুহম্মদ জাফর ইকবালের, ভিজে যায় চোখ।

জাফর ইকবাল আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের আরো অনেক ছাত্রছাত্রী আত্মহত্যা করেছে। আমরা গিয়েছি, শিক্ষার্থীদেরকে কোলে করে নামিয়েছি। এই অভিজ্ঞতা আমাদের রয়েছে। যেহেতু আত্মহত্যায় কাউন্সিলিং অথবা এই ধরনের সংগঠনের সাথে প্রফেসর ইয়াসমীন এবং আমি নিজেও জড়িত, মানুষ আত্মহত্যা করার আগে কি করে কিংবা মানসিক অবস্থা কি হয় সে সম্পর্কে আমাদের ধারণা আছে। 

‘কোনো ভাবেই আমি এটাকে আত্মহত্যার সাথে মিলাতে পারি না।’  এতো উৎসাহী, সকল বিষয়ে আগ্রহী একটা ছেলে কখনোই আত্মহত্যা করতে পারে না’

Reneta

তিনি শাহরিয়ারের মৃত্যুরহস্য উদঘাটনের জন্য উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানান।

গত বৃহস্পতিবার আখালিয়ার একটি বাসা থেকে গণজাগরণ মঞ্চের কর্মী ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহারিয়ার মজুমদারের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার বন্ধুদের দাবি শাহরিয়ারকে হত্যা করা হয়েছে। তবে পুলিশের ধারণা এটা ছিলো আত্মহত্যা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ড.জাফর ইকবালব্লগার হত্যাশাহরিয়ার মজুমদার
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT