চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহবাগ অবরোধে যানজট আর রোগীদের ভোগান্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৬ অপরাহ্ণ ০৪, অক্টোবর ২০১৮
বাংলাদেশ
A A
বিএসএমএমইউ-বিশৃঙ্খলা

১ম ও ২য় শ্রেণির চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে শাহবাগের সড়ক অবরোধ করে আন্দোলন করছে মুক্তিযোদ্ধার সন্তানেরা। সড়ক বন্ধ থাকার ফলে শাহবাগের আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা গেছে।

বুধবার রাত থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে বৃহস্পতিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আন্দোলনকারীদের সংখ্যা বাড়তে থাকে। আন্দোলনকারীরা বলছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শাহবাগ থেকে সরবে না। পুলিশ জানিয়েছে, জনগণের দুর্ভোগ বিবেচনায় তাদেরকে রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ করেছি।

শাহবাগে মাঝ সড়কে আন্দোলনকারীদের অবস্থানের ফলে এলিফ্যান্ট রোড থেকে মৎসভবনগামী যানবাহনগুলো বাম দিকে টার্ন নিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল এর পাশের ভিআইপি সড়ক দিয়ে কাকরাইল মসজিদের সামনে দিয়ে চলাচল করছে। এর ফলে শাহবাগ থেকে কারওয়ানবাজার সড়কে যানবাহনের চাপ বেড়ে তা তীব্র যানযটে রূপ নিয়েছে।

এছাড়াও মৎস্যভবন থেকে শাহবাগগামী সড়ক বন্ধ থাকার কারনে মৎস্যভবনের সামনে যানজট সৃষ্টি হয়েছে। এই যানজট প্রেসক্লাব-পল্টন হয়ে গুলিস্তানে গিয়ে ঠেকেছে।

সড়ক অবরোধে অ্যাম্বুলেন্স যেতে দেয়া হলেও বারডেম হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বের হওয়া রোগীদের বাড়ি ফিরতে ভোগান্তিতে পড়তে দেখা গেছে।

বারডেম হাসপাতাল থেকে বের হওয়া নাসরিন সুলতানা নামে আদাবরের এক বাসিন্দা বলেন, আমার স্বামীর বাম পায়ে সমস্যা, এক পায়ের ওপর ভর করে হাঁটে। ফেরার সময় কোন রিক্সা পেলাম না, হেঁটে হেঁটে যেতে হবে।

Reneta

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজে চিকিৎসা শেষ করা নাজমুল খান চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘সড়ক দুর্ঘটনার শিকার হয়ে এখানে সাতদিন ভর্তি ছিলাম, হাসপাতাল থেকে রিলিজ পাওয়ার পর এখন কোন যানবাহন পাচ্ছি না, আমার উত্তরা যেতে হবে।’

আন্দোলনকারীরা চ্যানেল আই অনলাইনকে জানায়, কোটা সংস্কার, বাতিল বা পর্যালোচনার জন্য গঠিত কমিটি মুক্তিযোদ্ধাদের চিন্তা না করেই কোটা বাতিলের সুপারিশ করেছে। তারা মুক্তিযোদ্ধাদের বিষয়ে কোনো চিন্তাই করেননি।

গোটা শাহবাগ চত্বর বেরিকেড দিয়ে কোটা বহালের দাবিতে আন্দোলন করছে আমরা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। বুধবার রাত থেকেই ‘জয় বাংলা’ স্লোগানে মুখরিত শাহবাগ চত্বর। পাশাপাশি মোদের একটাই দাবি ৩০ শতাংশ কোটা চাই, শেখ হাসিনার ভয় নাই, একাত্তরের রাজাকার এ মুহূর্তে বাংলা ছাড়- স্লোগান দেন আন্দোলনকারীরা। এসময় তারা দাবি পূরণ না হওয়ার পর্যন্ত রাজপথ ছাড়বে না বলে হুঁশিয়ারি দেন।

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ আতিকুর বাবু জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না দিলে শনিবার (০৬ অক্টোবর) তারা মহাসমাবেশ করবেন।

তিনি বলেন, আমাদের লাগাতার অবস্থান চলবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা শাহবাগ থেকে সরবো না।

রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আমরা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছি। জনগণের দুর্ভোগ বিবেচনায় তাদেরকে রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ করেছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোটাকোটা বাতিলকোটা সংস্কারযানজটশাহবাগ অবরোধসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাবির ৫১তম সমাবর্তন শনিবার

পরবর্তী

মালয়েশিয়ায় কিশোর উদ্ধারে ৬ ডুবুরির মৃত্যু

পরবর্তী

মালয়েশিয়ায় কিশোর উদ্ধারে ৬ ডুবুরির মৃত্যু

দেব

আসলে যা হয়েছিল সেদিন

সর্বশেষ

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT