চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহবাগ নিয়ে সাম্প্রতিক মন্তব্য রাজনৈতিক নাকি অন্যকিছু

সাঈফ ইবনে রফিকসাঈফ ইবনে রফিক
৯:০৭ পূর্বাহ্ন ০১, জুন ২০১৭
মতামত
A A

১.
‘ঘড়ির দোকানে অসংখ্য সময় ঝুলে থাকে দেয়ালে দেয়ালে। প্রতিটি সময় সত্য। কেবল স্থানভেদে ওরা মিথ্যে হয়ে গেছে। ফটোসান চোখে প্রখর রোদকে মেঘলা মনে হয়। কেবল ঘাড় ঘুরালেই আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে না, পাছে লোকে আপনাকে ঘাড় ত্যাড়া বলবে।’ ফেসবুকে একটা লেখা পাবলিশ করেছিলাম; শিরোনাম: ঘড়ির দোকান থেকে বেরিয়ে এসে আরো একবার সময়কে চিনতে পারলাম।

ফেসবুকের অ্যালগারিদমের যাদুতে লেখাটা ফজিলাতুন্নেসা বাপ্পীর কম্পিউটারে গিয়ে পড়লো। তখনও তিনি এমপি হননি। ট্রাইব্যুনালের প্রসিকিউটর। তিনি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেন। পরে দেখা হলে জানালেন, এই প্রথম তিনি অপরিচিত কাউকে রিকোয়েস্ট পাঠিয়েছেন। সুতরাং, বাপ্পীর মানসিক উচ্চতা নিয়ে যে প্রশ্ন তোলা হয়েছে, তা আমি খারিজ করে দিচ্ছি।

২.
শৈশব-কৈশোরে বাড়িতেই দেখেছেন শওকত ওসমান বা শামসুর রাহমানের মতো লিজেন্ডদের। উড়ে এসে রাজনীতিতে জুড়ে বসেননি। এবং রাজনীতি করেন মস্তিষ্ক নয়, হৃদয় দিয়ে। বাবাকে প্রথমবার আইসিইউতে পাঠাচ্ছি, আর নাও দেখতে পারেন ভেবে কাঁদছেন মা, আমি কাঁদছি।

রক্ত চেয়ে ফেসবুকে পোস্ট দেখে বাপ্পীর ফোন; কাঁদছো কেন? তোমার বাবার নাম কি? দেখছি। মিনিট বিশেক পর ফোন দিয়ে, রোগের ডিটেইল বলে সান্তনা। এমন মানবিক আপন আচরণ আমি কোনো রাজনীতিবিদের কাছ থেকে কখনো পাইনি।এমন হৃদয়বান নেতার এখন খুব অভাব। বাপ্পীর হৃদয় অস্বাভাবিক বড়। শেখ হাসিনা ভালোবাসতে ভালোবাসতেই বড় হয়েছেন। শুনেছি, শেখ হাসিনাও তাকে ভালোবাসেন। হাজার হোক, তার মায়ের নামেইতো বাপ্পীর নাম, ফজিলাতুন্নেসা!

৩.
আবেগী চরিত্র বলেই ‘শাহবাগ গাঁজা’ বিতর্কে জড়ালেন ফজিলাতুন্নেসা বাপ্পী। তার যুদ্ধটা হৃদয়জাত, এখানে কোনো ডিপ্লোমেসি নেই। কারণটা খুবই পরিষ্কার। শাহবাগ থেকে হাসিনাবিরোধী স্লোগানটা সে মেনে নিতে পারছে না, সেই শাহবাগ… যেখানে বাপ্পীদের ট্রাইব্যুনাল ইতিহাস গড়েছে! কূটনামি জানে না বলেই বাপ্পীর এক্সপ্রেশনটা এমন! অন্য কেউ হয়তো অন্যভাবে রিঅ্যাক্ট করতো।

৪.
শাহবাগ ইস্যুতে হেফাজতের ‘গাঁজা’ আর বাপ্পীর ‘গাঁজা’ এক নয়। হেফাজতীরা গাঁজা বলতে দেশাল-অ্যম্পুল বোঝালেও বাপ্পীর ‘গাঁজা’ সম্পূর্ণ রাজনৈতিক।

Reneta

বাপ্পী শাহবাগে যে গাঁজা শনাক্ত করেছে তা, ১, ঢাবি এলাকা দিয়ে মেট্রোরেল যাবে না ২. রামপাল ঠেকাও ৩. লোডশেডিং মানি না ৪. রূপপুর পরমাণু বন্ধ করো ৫. পদ্মাসেতুতে খরচ কম করো ৬. রাস্তা নির্মাণে লুটপাট ৭. তেল অনুসন্ধান করা যাবে না ৮. মশা মারা যাবে না ৯. কাউয়া পোষা যাবে না.. এরকম হাজারো উন্নয়নবিরোধী পিনিকে দৌঁড়ায়।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)

Jui  Banner Campaign
ট্যাগ: গণজাগরণ মঞ্চশাহবাগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

সংসদের উচ্চকক্ষ-নিম্নকক্ষ কী?

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভালোবাসা দিবসে সরকারি ছুটি চান শফিক রেহমান

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT