চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহনাজের পরিবারকে দিয়ে শুরু হলো উবারের ‘জেনারেশন নেক্সট’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৬ অপরাহ্ণ ২২, জানুয়ারি ২০১৯
তথ্যপ্রযুক্তি
A A
উবার-জেনারেশন নেক্সট-শাহনাজ

বাংলাদেশে অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সার্ভিস উবার তার চালকদের জন্য বিশেষ সুবিধা ও তাদের পরিবারের সদস্যদের জন্য শিক্ষাবৃত্তির সুযোগ দিতে নতুন উদ্যোগ নিয়েছে, যার নাম ‘জেনারেশন নেক্সট’।

আর এই উদ্যোগের বাস্তবায়ন শুরু হলো উবারের বাইক রাইড শেয়ারিং সার্ভিস উবার মোটো’র সম্প্রতি আলোচিত চালক শাহনাজ আক্তার পুতুলের পরিবারকে দিয়ে।

উবার বাংলাদেশ তার অফিশিয়াল ব্লগে জানায়: ‘শাহনাজ আক্তার একজন উবার মোটো ড্রাইভার যিনি সাম্প্রতিক সময়ে আলোচনায় এসেছেন তার সাহসিকতা ও কাজের প্রতি তার আনুগত্যের কারণে। উবারকে তার আয়ের মাধ্যম হিসেবে বেছে নিয়ে শাহনাজ তার দুই মেয়েসহ তার পরিবারের দেখাশোনা করেন। শাহনাজ স্বপ্ন দেখেন তার দুই মেয়েকে স্বাধীন ও স্বাবলম্বী করে বড় করে তোলার।

উবার সবসময়ই ড্রাইভার-পার্টনারদের আরো উন্নত জীবন দেয়ার জন্য সচেষ্ট। আমাদের লক্ষ্য, উবারের মাধ্যমে আয়ের পাশাপাশি ড্রাইভার-পার্টনাররা যেন তাদের ও তাদের পরিবারের জন্য আরো নিশ্চিত ভবিষ্যৎ গড়ে তুলতে পারেন। এই লক্ষ্যের প্রতি আরেক ধাপ এগিয়ে যেতেই GenerationNext নামে নতুন এক উদ্যোগ নিয়েছে উবার। এই কার্যক্রমের আওতায় ড্রাইভার-পার্টনারদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আসার পাশাপাশি নির্বাচিত ড্রাইভার-পার্টনারদের পরিবারের জন্য স্কুলে বৃত্তির ব্যবস্থা করবে উবার।’

এই নতুন প্রকল্পের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি শাহনাজের নবম ও প্রথম শ্রেণি পড়ুয়া দুই মেয়ের প্রত্যেকের জন্য এক বছরের শিক্ষাবৃত্তির ব্যবস্থা করেছে।

উবারের এই উদ্যোগের বিষয়ে শাহনাজ বলেন, ‘যেহেতু তাদের স্কুলের দায়ভার উবার নিয়েছে, তাই এই অর্থটুকু আমি আমার মেয়েদের ভবিষ্যতের জন্য জমাতে পারবো। একই সাথে তাদের পড়াশোনাটাও নির্বিঘ্নে চালিয়ে যেতে পারব।’

Reneta

এই পদক্ষেপের জন্য উবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উবারউবার অ্যাপশাহনাজ আক্তার পুতুল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

মালদ্বীপে দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে বহু হতাহত

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি পৌঁছেছেন প্রায় ৩৭ হাজার হজযাত্রী, ৬ জনের মৃত্যু

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোড কার্যক্রম শুরু আজ

এপ্রিল ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT