অপরাধ

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যার ঘটনায় সন্দেহভাজন ৩ জন আটক

নদীর পাশে দাঁড়িয়ে যুবক, শান্তিপূর্ণ পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

নদীর পাশে দাঁড়িয়ে থাকা যুবকের ছবি, প্রকৃতি ও শান্তিপূর্ণ পরিবেশের প্রতিচ্ছবি. Channel i News – চ্যানেল আই নিউজ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুলবুল আহমেদ হত্যার ঘটনায় সন্দেহভাজন ৩ জনকে আটক করা হয়েছে। এর আগে এই ঘটনায় গত রাতে  বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন বাদী হয়ে জালালাবাদ থানায় অজ্ঞাত দুষ্কৃতকারীদের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।

মঙ্গলবার দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্লাহ তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।  

পুলিশের উপকমিশনার বলেন, শাবি শিক্ষার্থী নিহতের ঘটনায় সন্দেহভাজন বহিরাগত ৩ জনকে আটক করা হয়েছে, যারা বিভিন্ন সময় অপরাধের সঙ্গে জড়িত ছিল।

সোমবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র বুলবুল আহমদ বন্ধুদের নিয়ে ক্যাম্পাসের গাজীকালুর টিলা নামক স্থানে বেড়াতে গিয়ে একাধিক দুষ্কৃতকারীর কবলে পড়ে এবং তাদের উপর্যুপরি ছুরিকাঘাতে আহত হয়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টার ও পরে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাতে মৃত ঘোষণা করেন।

এঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আন্দোলন করছে ক্যাম্পাসে।

বিষয়:শিক্ষার্থী হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…