বিনোদন

শাস্ত্রীয় সংগীত উৎসব যেনো তারকাদের মিলন মেলা

শাস্ত্রীয় সংগীত উৎসব যেনো তারকাদের মিলন মেলা

বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের মানুষের কাছে একটা মিলনস্থল হয়ে দাঁড়িয়েছে বেঙ্গল শাস্ত্রীয় সংগীত উৎসব। প্রতিবারের মতো তাই এবারো শাস্ত্রীয় সংগীতের এই উৎসবে তারকা অভিনেতা, অভিনেত্রী, নির্মাতাসহ সাংস্কৃতিক অঙ্গনের মানুষের উপস্থিতি ছিল জমজমাট।

বড় পর্দার মানুষের তুলনায় ছোট পর্দার মানুষদেরই বেশী চোখে পড়ে শাস্ত্রীয় উৎসেবর মতো এমন অনুষ্ঠানগুলোতে। কাজ কর্ম শেষ করে সন্ধ্যার পর বেঙ্গল শাস্ত্রীয় সংগীত উৎসবে উপস্থিত হন অনেক তারকারা। কথায় কথায় অনেকে বললেন, বেঙ্গলের এই উৎসবে তারা এখন অভ্যস্ত হয়ে গেছেন। এক বছর পর পর উৎসবটির জন্য প্রবল আগ্রহ নিয়ে অপেক্ষা করেন বলেও জানালেন অনেকে।

শাস্ত্রীয় সংগীত উৎসব যেনো তারকাদের মিলন মেলাউৎসবের পাঁচ দিনই সাধারণ দর্শক শ্রোতাদের মতোই পর্দার মানুষদের চোখে পড়ে আনাচে কানাচে। ফুড কোট, উম্মুক্ত প্রদর্শনী কিংবা বেঙ্গল বইয়ের কর্নারে হর হামেশায় দেখা মেলে তাদের। উৎসবটির দ্বিতীয় দিনে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ছাড়াও রেজওয়ানা চৌধুরী বন্যা,গিয়াসউদ্দিন সেলিম, জাহিদ হাসান, অনিমেষ আইচ, মেহের আফরোজ শাওন, কবীর বকুল, অর্ণব, অনিমেষ আইচ এবং মৌসুমী হামিদসহ অনেকে।

পাঁচবার সফলভাবে বেঙ্গল শাস্ত্রীয় সংগীতের উৎসবের পর এবার ৬ষ্টবারের মতো রাজধানীর আবাহনী মাঠে অনুষ্ঠিত হচ্ছে আসরটি। বুধবার রাত গেল উৎসবটির দ্বিতীয় দিন। যেখানে এদিন সন্ধ্যা থেকে মঞ্চে পারফর্ম করেন: কত্থক নৃত্য- অদিতি মঙ্গলদাস ড্যান্স কোম্পানি, তবলা- বেঙ্গল পরম্পরা সংগীতালয়, সন্তুর- পণ্ডিত শিবকুমার শর্মা, খেয়াল- পণ্ডিত উলহাস কশলকর, সেতার- ওস্তাদ শাহিদ পারভেজ খান, ধ্রুপদ- অভিজিত কুণ্ড, বেঙ্গল পরম্পরা সংগীতালয়, বাঁশি- পণ্ডিত রনু মজুমদার, সরোদ- পণ্ডিত দেবজ্যোতি বোস।

শাস্ত্রীয় সংগীত উৎসব যেনো তারকাদের মিলন মেলাস্কয়ার নিবেদিত ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে ‘বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব ২০১৭’ এর অনুষ্ঠান প্রচার সহযোগী চ্যানেল আই।

ছবি: তানভীর আশিক

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…