চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাস্তি কমার কথা শুনে ‘রসে মজলেন’ স্মিথ-ওয়ার্নার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৭ অপরাহ্ন ১০, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

অস্ট্রেলিয়ান ক্রিকেটে এখন ঘোর কলিকাল! মাঠে-মাঠের বাইরের বিশৃঙ্খলায় একের পর এক দুঃসংবাদ। বোর্ড প্রশাসনের কাঠামোও বেশ নড়বড়ে।

প্রশাসনকে সুস্থির করতে আগে শান্তি আনতে হবে মাঠে। সে সূত্র ধরেই শোনা যাচ্ছে শাস্তি কমিয়ে মাঠে দ্রুতই ফেরানো হতে পারে বল টেম্পারিংয়ের অভিযোগে এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ তিন পাপী- সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটকে। কিন্তু যাদের এই নিয়ে তোড়জোড় তারা কী এত দ্রুতই ফিরতে রাজী?

চলতি বছরের মার্চে নিষেধাজ্ঞা পাওয়ার পর কিছুদিন বেকারই ছিলেন স্মিথ-ওয়ার্নার। পরে আস্তে আস্তে ফিরেছেন ঘরোয়া ক্রিকেটে। এখন দেশে-বিদেশে ঘরোয়া ক্রিকেটে লিগ খেলেই সময় কাটছে দুজনের।

অস্ট্রেলিয়ান লিগে নিউ সাউথ ওয়েলসের গ্রেড-১ ক্রিকেটে নিয়মিত খেলছেন দুজন। শনিবার স্মিথ তার দল সাদারল্যান্ড নিয়ে মুখোমুখি হন ওয়ার্নারের দল র‍্যান্ডউইক-পিটারশামের। সেখানে দুজনকে বেশ হাসিখুশি ভাবেই কথা বলতে দেখা গেছে একে অপরের সঙ্গে। ম্যাচ শেষে মুখে হাসি নিয়েই করমর্দন করেছেন স্মিথ-ওয়ার্নার।

অথচ কিছুদিন আগে দেশটির সংবাদ মাধ্যমে ফলাও করেই প্রচার হয়েছিল যে, একে অপরকে দেখতে পারছেন না স্মিথ-ওয়ার্নার। ম্যাচ শেষে এ নিয়ে প্রশ্ন করতেই ওয়ার্নার হাসেন এক চোট। পরে নিষেধাজ্ঞা কমানোর কথা শুনে সেই হাসি আরও বাড়ে।

‘অনেক সংবাদ মাধ্যমই বলেছে আমরা নাকি একে অপরকে দেখতে পারি না। আমি নাকি তাকে (স্মিথকে) ধাক্কা দিয়ে বাসের নিচে ফেলে দিয়েছি!’

Reneta

‘সত্যিটা হচ্ছে আমাদের দুজনের কাছে এটা দারুণ এক কৌতুক। আমরা দারুণভাবে এটা উপভোগ করি। আমরা নিয়মিত ভাবেই যোগাযোগ করি, সময় সময় একজন আরেকজনকে ফোনে বার্তা পাঠাই।’

‘শাস্তি কমার কথা আমি শুনেছি। কিন্তু সত্যি হচ্ছে আমি ১২ মাসের জন্য মাঠের বাইরে এবং সেটা মেনেও নিয়েছি। ঘরোয়া ক্রিকেট আমাকে জীবনের উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করেছে। জানি এখন জাতীয় দলে সুযোগ পেলে একটা নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হতে পারে। আমি কিংবা স্মিথ তাই এনিয়ে ভাবছি না। এসব শোনার পর একচোট হেসেছি দুজনে।’

Jui  Banner Campaign
ট্যাগ: ডেভিড ওয়ার্নারলিড স্পোর্টসস্টিভেন স্মিথ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা!

ফেব্রুয়ারি ১১, ২০২৬

মেসির পরিবারের জন্য উপহার পাঠালেন নেইমার

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডায় স্কুলে বন্দুক হামলা, নিহত ৯

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় শীতের তীব্রতা কমে বাড়ছে তাপমাত্রা

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সব প্রস্তুতি নেয়া হয়েছে: সিইসি

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT