চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাম্মী আখতারের দাফন বুধবার, সমাহিত হবেন শাহজাহানপুর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪১ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A

দেশ বরেণ্য কণ্ঠশিল্পী শাম্মী আক্তারের নামাযে জানাজা অনুষ্ঠিত হবে বুধবার। বাদ জোহর মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে শান্তিনগর মসজিদে। জানাজা শেষে শাম্মী আক্তারকে শাহজাহানপুর কবরস্থানে দাফন করা হবে। এমনটাই নিশ্চিত করেছে শাম্মী আক্তারের পারিবারিক সূত্র।

মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬২ বছর। দীর্ঘদিন ধরে শাম্মী আক্তার ক্যান্সারে ভুগছিলেন। মঙ্গলবার বিকেলে শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শাম্মী। এক ছেলেসহ আত্মীয়স্বজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন শাম্মী আক্তার। বর্তমানে শাম্মী আক্তারের মরদেহ তার শান্তিনগরের বাসায় রাখা হয়েছে। তার মৃত্যুতে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

১৯৭০ সালের দিকে জীবনের প্রথম বেতারের গানে কণ্ঠ দেন শাম্মী আক্তার। গানটি ছিল নজরুলসংগীত ‘এ কি অপরূপ রূপে মা তোমায়’। তার প্লেব্যাকে অভিষেক হয় অশিক্ষিত (১৯৮০) ছবিতে। আর এই অভিষেক গানটিই ভীষণ জনপ্রিয়তা পায়। গানটি ছিল ‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে’। এরপর ‘আমি যেমন আছি তেমন রব বউ হবো না রে’, ‘এই বাংলার মাটিতে শ্যামলে মাতে’, ‘ভালোবাসলেও সবার সাথে ঘর বাঁধা যায় না’ এমন অনেক জনপ্রিয় গানের শিল্পী শাম্মী আক্তার।

সংগীত জীবনে অসংখ্য পুরস্কারের পাশাপাশি তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। জাকির হোসেন রাজু পরিচালিত ভালবাসলে ঘর বাঁধা যায় না ছবিতে গান গেয়ে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ গায়িকার সম্মান পেয়েছিলেন ২০১০ সালে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শাম্মী আক্তার
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT