চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শামীম হাসান সরকার এখন পাক্কা ব্যবসায়ী!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৫ অপরাহ্ন ১০, জুলাই ২০১৮
বিনোদন
A A

ছোটপর্দার সুপরিচিত অভিনেতা শামীম হাসান সরকার এখন পাক্কা ব্যবসায়ী! চলতি মাস থেকে তিনি রাজধানীর মিরপুর ডিওএইচএস এর মূল ফটকে ‘মিলেনিয়াল’স ক্যাফে’ নামে একটি ফুড ক্যাফে খুলেছেন। যেখানে প্রিয়জনকে সঙ্গে নিয়ে ভোজনের সুস্বাদু খাবার পাওয়া যাচ্ছে।

এই ব্যবসায় শামীম একা নন, সঙ্গে রয়েছেন তার দুই নিকট ছোটভাই জুবায়ের হোসেন এবং মাহমুদ। গেল বছর তারা তিনজন মিলে এই ক্যাফের ব্যবসার পরিকল্পনা করেন। এরপর গত দুইমাসে শ্রম দিয়ে তারা ‘মিলেনিয়াল’স ক্যাফে’ চালু করেছেন।

চ্যানেল আই অনলাইনকে মঙ্গলবার দুপুরের এমনটা জানান শামীম হাসান সরকার। তিনি বলেন, ‘আমাদের তিনজনের মধ্যে দুই জন ইঞ্জিনিয়ার এবং একজন আইনজীবী। চেষ্টা করছি আমাদের ক্যাফেতে বেস্ট কোয়ালিটির খাবারের নিশ্চয়তা জন্য। তারুণ্যকে প্রাধান্য দিয়ে আমরা খাবার পরিবেশন করছি।’

‘মিলেনিয়াল’স ক্যাফে’র আয়তন প্রায় পাঁচশ স্কয়ার ফিট। ছোট ব্রিজ, পাটাতন, গাছপালা ও রাতের বেলা হলুদ, নীল, লাল বাতি দিতে মোড়ানো থাকে শামীমের এই ‘মিলেনিয়াল’স ক্যাফে’। যেটা অনেকটা থাই, বালি কিংবা মালয়েশিয়ার আদলে তৈরি।

ক্যাফেটি নতুন হলেও ক্রেতাদের উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন শামীম হাসান সরকার। বললেন, ভালো খাবারের নিশ্চয়তা দেয়া জন্য চেষ্টা করছি। খাবারের মূল্য সাধ্যের মধ্যে রেখেছি। যদি এখান থেকে সফল হই তবে এর আরও শাখা চালু করবো। নতুন হিসেবে ক্রেতারা আসছেন। অনলাইনে রিভিউ দিচ্ছেন। কেউ আবার ঘুরে দেখতে আসছেন। ভালো লাগলে খাবার নিচ্ছেন।

Reneta

তিনি বলেন, ‘মিলেনিয়াল’স ক্যাফে’ বেশিরভাগ ক্রেতার পছন্দ ফ্রাইড রাইস। এটা এখানে ভালো চলছে। এছাড়া চিকেন ললিপপ, চিকেন উইংসও ভালো চলছে। এখানকার একটা স্পেশাল খাবার হচ্ছে নুডুলস। মানুষ অল্প দিনেই এটা ভীষণ পছন্দ করেছেন।

আগামীতে খাবারের আইটেম আরও বাড়বে বলে। শুধু তাই নয়, শিগগির স্মার্টফোনে অ্যাপসের মাধ্যমে ঘরে বসেই ক্রেতারা হোম ডেলিভারির জন্য অর্ডার দিতে পারবেন। যেটি এখনও প্রক্রিয়াধীন বলে জানান জনপ্রিয় ইউটিউব চ্যানেল ‘ম্যাঙ্গো স্কোয়াড’-এর এই কর্ণধার।

অভিনয় এবং ইউটিউবের কাজ বাদে বাকি সময় বিকেল কিংবা সন্ধ্যা ক্যাফেতে ব্যয় করছেন শামীম হাসান সরকার। পরিবার, পরিজন এবং প্রিয় মানুষকে নিয়ে তিনি তার এই ক্যাফেতে আমন্ত্রণ জানিয়েছেন।

‘মিলেনিয়াল’স ক্যাফে’র সঙ্গে ফেসবুকে যুক্ত হোন 

https://www.facebook.com/millennialsbd/

Jui  Banner Campaign
ট্যাগ: লিড বিনোদনশামীম হাসান সরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মার্করাম ঝড়ে কিউইদের হারিয়ে টানা তিন ম্যাচে অপরাজেয় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT