চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শামীমার সেঞ্চুরিতে রানার্সআপ ঢাকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১০ অপরাহ্ণ ১৩, মার্চ ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A
শামীমা সুলতানা (ফাইল ফটো)

শামীমা সুলতানা (ফাইল ফটো)

ব্যাট হাতে একাই লড়লেন শামীমা সুলতানা। করলেন অসাধারণ এক সেঞ্চুরি। পরে বল হাতে ২ উইকেট নিয়ে রাখলেন অবদান। কক্সবাজারে বাংলাদেশ দলের এই ক্রিকেটারের অলরাউন্ড নৈপুণ্যে রংপুরকে ১৬ রানে হারিয়ে জাতীয় ক্রিকেট লিগে রানার্সআপ হয়েছে ঢাকা। মঙ্গলবার চট্টগ্রামকে হারিয়ে এবারও চ্যাম্পিয়ন হয়েছে সিলেট।

শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে রানার্সআপ হওয়ার দ্বৈরথে ঢাকার কাছে লড়াই করে হারে রংপুর। ১৯৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৭-এ থামে দলটি। ফাহিমা খাতুন করেন সর্বোচ্চ ৪৩ রান। ১০ ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট নেন নিপা আক্তার।

শামীমার ১০৫ রানের ইনিংসের পরও দুইশ পার করতে পারেনি ঢাকা। ১৩৩ বলে ১১ চারের সাহায্যে এ ডানহাতি ব্যাটার সাজান ইনিংসটি। ওপেনিংয়ে নেমে আউট হন ৪৯তম ওভারে। ঢাকার পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ ছিল তানজিলা আক্তারের (২১)।

ফাহিমা, সাথিরা জাকির জেসি ও ফারিহা ইসলাম দুটি করে উইকেট নেন।

ম্যাচসেরা হয়েছেন সেঞ্চুরিয়ান শামীমা

লিগের শেষদিন অপর ম্যাচে বরিশালকে ৬ উইকেটে হারিয়েছে খুলনা। ১৫৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে আয়শা রহমান শুকতারার ফিফটি, রুমানা আহমেদ (৩৬) ও সুলতানা ইয়াসমিন বৈশাখীর (৩১*) ত্রিশোর্ধ্ব রানের ইনিংসে ৯.২ ওভার হাতে রেখে ৬ উইকেট খরচায় ম্যাচ জেতে তারা।

বরিশালের হয়ে খেলা বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার ১০ ওভারে ১৯ রান দিয়ে নেন ৪ উইকেট।

Reneta

আগে ব্যাট করে ৪৮.১ ওভারে ১৫৬ রানে গুটিয়ে যায় বরিশাল। ফারজানা হক পিংকি ৬৭, নুজহাত জাহান ৩৭ ও ওপেনার রুবাইয়া হায়দার করেন ২৪ রান।

রুমানা ও তাহিরা তাহেরা নেন ৪টি করে উইকেট। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক রুমানা।

দেশের আট বিভাগের অংশগ্রহণে জাতীয় লিগে ১২ পয়েন্ট নিয়ে শিরোপা জেতে সিলেট। ১০ পয়েন্ট নিয়ে রানার্সআপ ঢাকা। খুলনা, ময়মনসিংহ ও রংপুরের পয়েন্ট সমান ৮। বরিশাল ৬ ও রাজশাহী ৪ পয়েন্ট নিয়ে লিগ শেষ করেছে। সাত ম্যাচেই হার দেখায় চট্টগ্রাম কোনো পয়েন্ট পায়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন সিলেটমেয়েদের জাতীয় ক্রিকেট লিগলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের আবহে ভারতে ছাগল ট্রফির ফুটবল টুর্নামেন্ট, বিজয়ীদের পুরস্কার খাসি

জুলাই ২২, ২০২৬

শিক্ষার্থীদের আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দিলেন নাসিরুদ্দিন

জুলাই ২২, ২০২৬

আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী ঘটেছিল, যা আছে পুরো ভিডিওতে

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT