চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাবিপ্রবিতে ভালোবাসার বিতর্কে বিজয়ী জাফর ইকবাল বিরোধীদল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৪ অপরাহ্ন ০৪, এপ্রিল ২০১৭
শিক্ষা
A A

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভালোবাসার ছায়া সংসদে জয়ী হলো শিক্ষকদের দ্বারা গঠিত বিরোধীদল। বিতর্ক সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (এসইউডিএস) কর্তৃক আয়োজিত ‘ছাত্র-শিক্ষক বিতর্ক ২০১৭’ তে শিক্ষার্থীদের দ্বারা গঠিত সরকারী দলের উত্থাপিত প্রস্তাবটি ছিল ‘এই সংসদ মনে করে যে, পৃথিবীতে ভালোবাসা বলে কিছু নেই সবই মিডিয়ার সৃষ্টি’। বিতর্ক শেষে কণ্ঠ ভোটে বিরোধীদল জয়লাভ করে।

বিতর্কে বিরোধী দলে ছিলেন ড. মুহম্মদ জাফর ইকবাল, অধ্যাপক, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, নুসরাত জাহান কলি, সহকারি অধ্যাপক, জিওগ্রাফি অ্যান্ড এনভারনমেন্ট বিভাগ এবং সায়মা সুলতানা চৌধুরী, সহকারি অধ্যাপক, ইন্সটিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি।

শাবিপ্রবির সেন্ট্রাল অডিটোরিয়ামে সোমবার বিকাল সাড়ে ৫টায় ছায়া সংসদ অধিবেশনটি শুরু হয়। প্রথমে শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির পক্ষ থেকে একটি জঙ্গিবাদ বিরোধী প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এবং জঙ্গিবাদ রুখতে সবাইকে একত্রে হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

ছায়া সংসদে প্রথমে প্রধানমন্ত্রী তাসলিমা আকতার প্রস্তাবটি উত্থাপন করেন এবং বলেন অতীতে শাবানা-আলমগীর, রাজ্জাক কবরীদের মতো ভালোবাসা পাওয়া গেলেও বর্তমানে ভালোবাসা সোশ্যাল মিডিয়ায় সীমাবদ্ধ।
বিপরীতে সংসদের বিরোধীদলীয় নেত্রী সায়মা সুলতানা চৌধুরী প্রস্তাবটির বিরোধিতা করেন এবং তিনি কিছু পরিসংখ্যান ও বৈজ্ঞানিক ব্যাখ্যা সংসদের সামনে তুলে ধরেন।

Reneta

বিরোধী দলীয় সংসদ সদস্য ড. মুহম্মদ জাফর ইকবাল বর্তমান ছায়া সংসদের সরকারী দল ও জনগণের ভালোবাসা খুঁজে না পাওয়ায় হতাশা ব্যক্ত করেন। তিনি বলেন, যেখানে শাবিপ্রবি ক্যাম্পাসেই অসংখ্য ভালবাসার উদাহরণ রয়েছে, সেখানে পৃথিবীতে ভালোবাসা না থাকার কোন কারণ থাকতে পারে না। এখনো বনলতা সেন আছে, তাদের খুঁজে নিতে হবে।

বিতর্কের পর এসইউডিএস এর সভাপতি চৌধুরী আমির হামজা শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। বিতর্কটির মিডিয়া পার্টনার চ্যানেল আই অনলাইন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

স্বাধীনতা পদক দর্শকদের উৎসর্গ করে যা বললেন হানিফ সংকেত

এপ্রিল ১৬, ২০২৬

কাপ্তাই হ্রদে নৌকাডুবির কবল থেকে ১১ নারী-শিশুকে উদ্ধার করল সেনাবাহিনী

এপ্রিল ১৬, ২০২৬

আর্মি স্পোর্টস কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন, কমপ্লেক্সে যা থাকছে

এপ্রিল ১৬, ২০২৬

বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পাওয়ায় প্রধানমন্ত্রীকে সংসদে ধন্যবাদ

এপ্রিল ১৬, ২০২৬

ঢাকায় শুরু হচ্ছে ‘বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স’, আয়োজনে যা যা থাকছে

এপ্রিল ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT