চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাবানার স্মৃতিতে অমলিন সৌমিত্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১০ অপরাহ্ণ ১৬, নভেম্বর ২০২০
বিনোদন
A A

কিংবদন্তী সৌমিত্র চট্টোপাধ্যায় চলচ্চিত্র জগতের অন্যতম স্তম্ভ ছিলেন। তিনি চলে যাওয়ায় চলচ্চিত্র জগতে নেমেছে শোকের ছায়া। শোকস্তব্ধ বলিউডও।

সৌমিত্রের সঙ্গে বেশ কয়েকটি কাজের সুযোগ হয়েছে শাবানা আজমির। দেখা হয়েছে কয়েকটি অনুষ্ঠানে। কথা বলেছেন অনেকবার। সৌমিত্রের প্রয়াণে ভারতীয় গণমাধ্যম বোম্বে টাইমসে প্রতিক্রিয়া জানিয়েছেন এই অভিনেত্রী।

তিনি বলেন, “আশির দশকের কোনো একসময়ে প্যারিসের সেন্টার জর্জেস পমপিদৌ সম্মান পেয়েছিল আমার ফিল্ম গ্রুপটি। সেই সময়ে সৌমিত্রদার ফ্রেঞ্চ ভক্তদের দেখেছিলাম। তারা তাকে অপু এবং অমল নামে ডাকছিলেন এবং ছবি তোলার জন্য দৌড়ে যাচ্ছিলেন। সৌমিত্রদাকে দেখলাম সবাইকে সময় দিচ্ছেন এবং বিনয়ের সাথে বলছেন, ‘সত্যজিৎ রায় চরিত্রটিকে তৈরী করেছেন।”

Banglabid

শাবানা আজমি আরও বলেন, ‘নিকোলাস ক্লতজের ছবি ‘লা নুইত বেঙ্গলি (দ্য বেঙ্গলি নাইট, ১৯৮৮)-এ তার সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছিল। এর অনেক পরে অপর্ণা সেনের ‘১৫ পার্ক অ্যাভিনিউ’ ছবিতে তার মেয়ের ভূমিকায় অভিনয় করেছি। তিনি অনেক প্রাণবন্ত, ভাল সহকর্মী। তিনি অনেক জানতেন, সব বিষয়ে কথা বলতে পারতেন। তার মেয়েদের সঙ্গে গত কয়েক সপ্তাহ যোগাযোগ রেখেছি আমি। তার চলে যাওয়ায় ভীষণ মন খারাপ হয়েছে। আমি এতদিন আশা করেছিলাম তিনি ফিরবেন। তাকে খুব মনে পড়বে।’

টানা ৪০ দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন পশ্চিম বাংলার কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। রবিবার লড়াই থামলো সত্যজিৎ রায়ের অপুর। দক্ষিণ কলকাতার বেলভিউ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বাংলা সিনেমার অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কলকাতাফ্রান্সবলিউডশাবানা আজমিসৌমিত্র চট্টোপাধ্যায়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১২ দিনে এসেছে ১০৬ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স

পরবর্তী

করোনাভাইরাস: রোগীদের বাঁচিয়ে অগ্নিদগ্ধ চিকিৎসককে বেলজিয়ামে স্থানান্তর

পরবর্তী

করোনাভাইরাস: রোগীদের বাঁচিয়ে অগ্নিদগ্ধ চিকিৎসককে বেলজিয়ামে স্থানান্তর

রাহিতুল ইসলামের ছোট গল্প 'একদিন রাতে'

সর্বশেষ

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT