আন্তর্জাতিক

করোনাভাইরাস: রোগীদের বাঁচিয়ে অগ্নিদগ্ধ চিকিৎসককে বেলজিয়ামে স্থানান্তর

বিমানবন্দরে অগ্নিদগ্ধ চিকিৎসককে বেলজিয়ামে স্থানান্তর করা হচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমানবন্দরে চিকিৎসকদের সহায়তায় অগ্নিদগ্ধ চিকিৎসককে বিমানে তুলছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

রোমানিয়ায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের হাসপাতালে অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ার পর জীবনবাজি চিকিৎসাধীনদের বাঁচাতে ঝাপিয়ে পড়া এক চিকিৎসক মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। সংকটাপন্ন এ চিকিৎসককে উন্নত চিকিৎসার জন্য বেলজিয়ামে নেওয়া হয়েছে। 

অগ্নিদগগ্ধ চিকিৎসক ডাঃ ক্যাটালিন ডেনসিউ’র এমন উদ্যোগকে রোমানিয়ার প্রধানমন্ত্রী লুডোভিচ ওর্বান ‘বীরত্বপূর্ণ’ বলে অভিহিত করেছেন।

শনিবার পিয়াত্রা নিম্টের হাসপাতালের এ অগ্নিকাণ্ডে দশজনের মৃত্যু হয়। সরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে কীভাবে মারাত্মক আগুন লাগল, তা তদন্ত শুরু করা হয়েছে।

তদন্তে এখন পর্যন্ত জানা গেছে: শুরুতে চিকিৎসা সরঞ্জামে আগুন লেগেছিল, এর কিছুক্ষণপর কাছাকাছি থাকা অক্সিজেন সিলিন্ডারে আগুন লেগে যায়।  যা ব্যাপক বিধ্বংসী হয়ে ওঠে।

অভিযোগ রয়েছে, ইউনিটটি সরকারি বিজ্ঞপ্তি ছাড়াই হাসপাতালের তৃতীয় তল থেকে দ্বিতীয় দিকে স্থানান্তরিত করা হয়েছে।

বিষয়:করোনাভাইরাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…