চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাবনূর ফিরবেন, তবে অন্যরূপে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৮ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০১৭
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন- শাবনূর

চ্যানেল আই অনলাইন- শাবনূর

পরিচালক এহতেশামের হাত ধরে ১৯৯৩ সালে ঢালিউড জগতে পা রেখেছিলেন নায়িকা শাবনূর। সাব্বিরের বিপরীতে অভিনয় করা প্রথম চলচ্চিত্র ‘চাঁদনি রাতে’ ব্যবসায়িক সাফল্য না পেলেও শাবনূর সবার চোখে পড়েন প্রয়াত নায়ক সালমান শাহ’র সাথে জুটি বেঁধে।

সালমান-শাবনূর জুটির প্রথম চলচ্চিত্র ‘তুমি আমার’ মুক্তি পায় ১৯৯৪ সালে। এরপর একে একে তাঁরা অভিনয় করেন মোট ১৪টি চলচ্চিত্রে।

‘সুজন-সখী’র পুনর্নির্মাণ, ‘স্বপ্নের ঠিকানা’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘তোমাকে চাই’ কিংবা ‘আনন্দ অশ্রু’ তাঁকে পৌছে দেয় সাফল্যের চূড়ায়। একের পর এক হিট চলচ্চিত্র উপহার দিয়ে শাবনূর হয়ে ওঠেন দর্শকদের পছন্দের শীর্ষে থাকা চিত্রনায়িকা।

সালমান শাহ’র মৃত্যুর পর নায়ক রিয়াজ, ফেরদৌসের সঙ্গে জুটি বেঁধেও সাফল্য পান শাবনূর। রিয়াজের সঙ্গে ‘মন মানে না’, ‘তুমি শুধু তুমি’, ‘বিয়ের ফুল’, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’, ‘মোল্লা বাড়ির বউ’, ‘ও প্রিয়া তুমি কোথায়’, ‘মন বসে না পড়ার টেবিলে’ চলচ্চিত্রগুলো দারুণভাবে গ্রহণ করে সে সময়ের বাংলা চলচ্চিত্রের দর্শক। ‘এক টাকার বউ’ কিংবা ‘বলব কথা বাসর ঘরে’র মতো জনপ্রিয় চলচ্চিত্রে তাঁকে পাওয়া গেছে বর্তমান সময়ের জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গেও।

এত বছরের ক্যারিয়ারে পুরস্কারের খাতায় আছে একবার সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বাচসাস পুরস্কার ছাড়াও সেরা নায়িকা হিসেবে মেরিল-প্রথম আলো পুরস্কার পেয়েছেন মোট দশবার।

গত কয়েক বছরে হঠাৎ করেই যেন রুপালি পর্দা থেকে দূরে সরে যান সবার প্রিয় এই নায়িকা। খবর পাওয়া যায় পরিবারের সাথে অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করার কথা। এরপরই ভক্তরা জানতে পারেন স্বপ্নের নায়িকা বিয়ে করেছেন ব্যবসায়ী অনীক মাহমুদকে। বর্তমানে চার বছর বয়সী এক সন্তানের জননী শাবনূর।

Reneta

২০১৬ সালে শাবনূর দু’ধাপে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে ফেরার পর ‘ইউরো স্টার’ নামে একটি কোম্পানির চুলার বিজ্ঞাপনচিত্রে কাজ করেন।

চ্যানেল আই অনলাইনকে তিনি জানিয়েছিলেন, দর্শকদের জন্য আবার কাজ নিয়ে হাজির হবেন তিনি। তবে, এবার পর্দায় সামনে নয়, পেছনে। নির্মাতা শাবনূর হিসেবে নতুন রূপে পাওয়া যাবে এক সময়ের ঢালিউডে একচ্ছত্রভাবে আধিপত্য বিস্তার করা নায়িকা শাবনূরকে। তবে দর্শকরা তাকে পর্দার সামনে দেখতেই বেশী স্বাচ্ছ্যন্দবোধ করেন। এবং করবেনও।

১৭ ডিসেম্বর শাবনূরের জন্মদিনে চ্যানেল আই অনলাইনের পক্ষ থেকে তাঁর জন্য ভবিষ্যৎ কাজের জন্য শুভকামনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেরদৌসরিয়াজশাকিব খানশাবনূর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজের ডাকে ঢাকায় আসছেন তাসকিন

পরবর্তী

মানবপাচার চক্র নিয়ে থ্রিলার ওয়েব ‘ছায়াশিকারী’

পরবর্তী
Dark scene with a man hanging from a wooden structure in a dimly lit environment. Channel i News - চ্যানেল আই নিউজ

মানবপাচার চক্র নিয়ে থ্রিলার ওয়েব ‘ছায়াশিকারী’

দুই পুরুষের পোর্ট্রেট, একজন যুবক ও একজন প্রাপ্তবয়স্ক, পেশাদার পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

চিটাগং সিনিয়রস ক্লাবের নির্বাচন সম্পন্ন

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT