চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাবনূরকে বিয়ে করতে চেয়েছিলেন সালমান শাহ্

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫১ অপরাহ্ন ২৪, ফেব্রুয়ারি ২০২০
অপরাধ, বিনোদন
A A

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্ত বলছে, চিত্রনায়িকা শাবনূরকে বিয়ে করতে চেয়েছিলেন প্রয়াত নায়ক সালমান শাহ্। তা নিয়ে পারিবারিক কলহের জেরেই তিনি আত্মহত্যা করেছেন। 

সালমান শাহ্ এর মামা, তার বাসার কাজের সহযোগী এবং পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়ার সাক্ষ্যে এই বিষয়টি স্পষ্ট হয়েছে বলে দাবি করেছে পিবিআই।

সোমবার রাজধানীর ধানমন্ডির পিবিআই হেড কোয়ার্টার্সে এমন তথ্য জানান সংস্থাটির প্রধান বনজ কুমার মজুমদার।

পিবিআই প্রধান জানান, তদন্তের প্রয়োজনে যখন আমরা সালমানের বাসায় কাজের সহযোগী মনোয়ারা বেগমকে জিজ্ঞাসাবাদ করি। তিনি জানান, ‘‘সালমান শাবনূরকে বিয়ে করতে চেয়েছিলেন, সামিরা ও শাবনূরকে নিয়ে একসঙ্গে সংসার করতে চেয়েছিলেন। কিন্তু সামিরা তাতে রাজি হন নি।’’

মনোয়ারা বেগম পিবিআইকে আরও জানান, ‘‘সালমানের মৃত্যুর আগের দিন রাতেও শাবনূরকে নিয়ে সামিরার সঙ্গে ঝগড়া হয়। ওই সময় শাবনূরকে ফোন করে সালমান বলেছিলেন, আর কখনো তাকে ফোন না দিতে।

তারপরই শাবনূরের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া সিটিসেল কোম্পানির ফোনটি ভেঙ্গে ফেলেন। এর আগে আরেকটি দামি উপহার (টেবিল ফ্যান) ভেঙ্গে ফেলেন সালমান।’’

Reneta

মনোয়ারা বেগম পিবিআইকে জানান, ‘‘শাবনূর প্রায়ই বাসায় আসত, এই বিষয়গুলো নিয়ে প্রায়ই সালমান-সামিরা ঝগড়া হতো। মাঝে মাঝে সামিরা রাগ করে চট্টগ্রাম চলে যেত।’’

সেসময় সালমানের পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া ইজ্জাতুন নেছা সুইটিকে জিজ্ঞাসাবাদেও এমন তথ্যই পেয়েছে পিবিআই।

সুইটি বলেছেন, ‘‘সালমান শাবনূরের অতিরিক্ত ঘনিষ্ঠতা মেনে নিতে চাননি সামিরা। এই বিষয়গুলো নিয়ে সবসময়ই সংসারে ঝামেলা থাকত।’’

সালমানের ছোট মামা আলমগীর কুমকুম পিবিআইকে বলেছেন, ‘‘পারিবারিক অশান্তির কারণে স্ত্রী সামিরাকে তালাক দিতে চেয়েছিলেন প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ্। আমাকে ফোন করে সে বলে ‘আমি সামিরাকে তালাক দেব’।’’

আলমগীর কুমকুম আরও বলেছেন, ‘‘সালমান মানসিক অবসাদে ভুগছিলেন। তার সন্তান হচ্ছিল না। সার্বিক বিষয় নিয়ে পারিবারিক কলহ লেগেছিল। তিনি শাবনূরকে বিয়ে করে সংসার করতে চেয়েছিলেন।’’

সালমান শাহ্’র আত্মহত্যার কারণ হিসেবে সালমান শাহ্ ও চিত্রনায়িকা শাবনূরের অতিরিক্ত অন্তরঙ্গতা, স্ত্রী সামিরার সঙ্গে দাম্পত্য কলহ, মাত্রাধিক আবেগ প্রবণতায় একাধিকবার আত্মঘাতী হওয়ার বা আত্মহত্যার চেষ্টা, মায়ের প্রতি অসীম ভালোবাসা, জটিল সম্পের্কর বেড়াজালে পড়ে পুঞ্জিভূত অভিমানে রূপ নেওয়া এবং সন্তান না হওয়াকে কেন্দ্র করে দাম্পত্য জীবনে অপূর্ণতার কথা উল্লেখ করেছে পিবিআই।

Jui  Banner Campaign
ট্যাগ: চলচ্চিত্রপিবিআইবিয়েশাবনূরসামিরাসালমানসালমান শাহ্‌
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দিনাজপুর স্কুল প্রাচীর ধসে আহত ৫

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

তরুণদের সৃজনশীলতা ও ডিজিটাল দক্ষতা বিকাশে কাজ করছে ‘সেলফি ক্লাব’

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

গল্প বলার তাড়নায় জন্ম নিল ইমরানের ‘জ্বীনের বাচ্চা’!

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
চরমোনাই পীরের মুফতি সৈয়দ রেজাউল করিমের বাসায় তারেক রহমান। ছবি: মঞ্জুর মোর্সেদ রিকি

চরমোনাই পীরের বাসায় তারেক রহমান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT