চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত

এম ওয়াই আলাউদ্দীনএম ওয়াই আলাউদ্দীন
৮:১৫ অপরাহ্ন ১৬, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মক্কা থেকে ওমরাহ শেষে আভা ফেরার পথে সৌদি আরবের আভা এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার একই পরিবারের ৪ জনসহ মোট ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন।

মিজানুর রহমান (৪২)
ছবি: সংগৃহীত

নিহতরা হলেন মিজানুর রহমান (৪২), তার স্ত্রী মেহের আফরোজ সুমী (৩০), দুই মেয়ে শিশু মোহনা (১৩) ও সুবাহ। একই দুর্ঘটনায় আহতদের উদ্ধার করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী গাড়ির আঘাতে নিহত হয়েছেন গাড়ির চালক হোসেন মোহাম্মদ জিলানী (৩০), যিনি রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের বিষ্ণপুর পাটোয়ারী বাড়ীর বাসিন্দা।

ছবি: সংগৃহীত

সোমবার ১৬ ফেব্রুয়ারি নিহতদের পরিবারের একজন জানান, একই পরিবারের আরেক মেয়ে ফাইজা আক্তার (১১) বর্তমানে মুমূর্ষ অবস্থায় জেদ্দার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

দুর্ঘটনার সময় স্থানীয় সময় রাত ১১টা এবং সৌদি আরব সময় রাত ৩টা। মিজানুর রহমান দীর্ঘদিন ধরে সৌদি আরবের আভা শহরে হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। চলতি মাসের ৩ ফেব্রুয়ারি তিনি স্ত্রী ও তিন কন্যাকে নিয়ে পবিত্র হজ্ব পালন করতে সৌদি আরব গিয়েছিলেন।

সৌদি আরবে নিযুক্ত কাউন্সিলর হজ মো. কামরুল ইসলাম জানান, দুর্ঘটনার বিষয়ে তারা অবগত হয়েছেন। নিহতদের লাশ দেশে নিয়ে যাওয়া অথবা স্থানীয়ভাবে কবর দেওয়া আহতদের চিকিৎসার বিষয়ে স্থানীয় প্রশাসন এবং নিহতদের পরিবারের সাথে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

এ ঘটনায় রামগঞ্জের ভাটরা ইউনিয়নের পাঁচরুখি গ্রামের পরিবারের বাড়িতে শোকের মাতম চলছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: একই পরিবারের নিহত ৫ওমরাহসৌদি আরবে সড়ক দূর্ঘটনা
শেয়ারTweetPin1

সর্বশেষ

২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ

মার্চ ২৪, ২০২৬

এক-এগারোর আলোচিত সাবেক জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার

মার্চ ২৪, ২০২৬

রাজধানীর কাছে গড়ে তোলা হয়েছে ভিন্নধর্মী কিছু বিনোদনকেন্দ্র

মার্চ ২৪, ২০২৬

স্টার সিনেপ্লেক্সে গ্রাহক হয়রানির অভিযোগ, অমির তীব্র ক্ষোভ

মার্চ ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের সামনে শান্তির জন্য শেষ সুযোগ: ট্রাম্পের হুশিয়ারি

মার্চ ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT