চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্তিপূর্ণ পরিবেশে এফডিসিতে চলছে ভোট গ্রহণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৫ পূর্বাহ্ণ ২৫, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

টান টান উত্তেজনা আর উৎসব মুখর পরিবেশে শুরু হলো বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৯ টায় ভোটগ্রহণ শুরু হয়। দ্বিবার্ষিক এই নির্বাচনে ভোট দিতে অংশ নিচ্ছেন সাধারণ পরিচালকরা।

২০১৯-২০ মেয়াদের এই নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল প্রচারণা। বিকেল পাঁচটায় শেষ হবে ভোটগ্রহণ।

নির্বাচন কমিশন সূত্র চ্যানেল আই অনলাইনকে জানায়, নির্বাহী পরিষদের ১৯টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল ও কয়েকজন স্বতন্ত্র প্রার্থী। দুই প্যানেল থেকে ৩৮ জন প্রার্থী লড়ছেন এবারের নির্বাচনে। তাদের সঙ্গে থাকছেন ৪ জন স্বতন্ত্র প্রার্থী।

মোট ৪২ থেকে ভোটারদের প্রাপ্ত ভোটে নির্বাচিত ১৯ জন পরিচালককে নিয়ে নতুন কমিটি গঠন হবে। ২০১৯-২০ মেয়াদে পরিচালক সমিতির নির্বাচনে মোটা ভোটার ৩৬২ জন।

সভাপতি পদপ্রার্থী মুশফিকুর রহমান গুলজার বলেন, সকাল ৯ টা থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে। একাধিক অসুস্থ নির্মাতাও ভোট প্রদানের জন্য আসছেন৷ এমনকি হুইল চেয়ারে বসে পরিচালক সালাহউদ্দিন জাকি ভোট দিয়েছেন। নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ।

সাংস্কৃতিক ও ক্রিয়া সচিব পদপ্রার্থী নির্মাতা শাহীন কবির টুটুল সকাল ১১ টার দিকে জানান, সকাল বলে ভোটারের উপস্থিতি কম। দুই ঘন্টায় ৫০ টির মতো ভোট পড়েছে। আশা করছি, নামাজের পর ভোটারের উপস্থিতি বাড়বে।

Reneta

একটি প্যানেল থেকে থাকছেন বর্তমান সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও মহাসচিব বদিউল আলম খোকন। অন্য প্যানেল থেকে সভাপতি পদে নির্বাচনে অংশ নিচ্ছেন বাদল খন্দকার এবং মহাসচিব পদে থাকছেন বজলুর রাশেদ চৌধুরী। নির্মাতা সাফি উদ্দিন সাফি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মহাসচিব পদে নির্বাচন করছেন।

সিনেমার পরিচালকদের এই নির্বাচনে প্রধান কমিশনার হিসেবে আছেন আবদুল লতিফ বাচ্চু। আরও দুই সহকারী কমিশনার হিসেবে আছেেন শফিকুর রহমান ও ডি এইচ নিশান। নির্বাচন কমিশনের আশা, উৎসবমুখর পরিবেশে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এফডিসিগুলজারনির্বাচনপরিচালকলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

আগামীতে সেমিকন্ডাকটর খাত আরো এগিয়ে যাবে বলে প্রত্যাশা

জুলাই ২৬, ২০২৬

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতালে: ১ জন নিহত

জুলাই ২৬, ২০২৬
ছুটিতে আনন্দে নাচছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠানে ২১ দিন ছুটি

জুলাই ২৬, ২০২৬

একরামুল হক হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

আরও এক মাস থাকার সুযোগ থাকলেও, বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT