চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্তর সেঞ্চুরির ম্যাচে রাব্বির হ্যাটট্রিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪২ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে প্রথম সেঞ্চুরি এলো নাজমুল হোসেন শান্তর ব্যাটে। মিনিস্টার গ্রুপ রাজশাহীর অধিনায়ক ৫২ বলে ছুঁয়েছেন তিনঅঙ্ক। ফরচুন বরিশালের পেসার তাসকিন আহমেদকে মিডউইকেট দিয়ে ছক্কা মেরে সেঞ্চুরিতে পৌঁছান।

৫৫ বলে ১০৯ রানের অসাধারণ ইনিংস খেলে শেষ ওভারে আউট হন ওপেনার শান্ত। মারেন ১১টি ছক্কা, চারটি চার।

এ বাঁহাতির দুর্দান্ত সেঞ্চুরি ও আনিসুল ইসলাম ইমনের ফিফটিতে (৬৯) রাজশাহী ৭ উইকেট হারিয়ে তুলেছে ২২০ রান। এবারের আসরে এটিই সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

Banglabid

জানুয়ারিতে বঙ্গবন্ধু বিপিএলে টি-টুয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পান শান্ত। মিরপুরেই খুলনা টাইগার্সের হয়ে ঢাকা প্লাটুনের বিপক্ষে খেলেছিলেন ৫৭ বলে ১১৫ রানের ইনিংস।

সেটি ছাড়িয়ে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু আউট হয়ে যান শেষ ওভারের দ্বিতীয় বলে। বরিশালের পেসার কামরুল ইসলাম রাব্বি শেষ ওভারের প্রথম বলে আউট করেন নুরুল হাসান সোহানকে। তৃতীয় বলে ফরহাদ রেজাকে ফিরিয়ে তুলে নেন ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক। এক বল বিরতি দিয়ে আরও একটি উইকেট নেন রাব্বি। শেষ ওভারে ১০ রান তুলেও ৪ উইকেট হারায় রাজশাহী।

Reneta

ওপেনিং জুটিতে রাজশাহী তোলে ১৩১ রানে। এবারের আসরে যেকোনো উইকেটে সর্বোচ্চ জুটি এটি। শান্তর সেঞ্চুরি দিনে তার সঙ্গী ইমন করেন ৩৯ বলে ৬৯ রান। সাতটি চার ও তিনটি ছয়ের মারে সাজানো ছিল তরুণের ইনিংসটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফরচুন বরিশালমিনিস্টার গ্রুপ রাজশাহীরাব্বিরাহিলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কেন খুন হয়েছিলেন জন লেনন, খুনী কে?

পরবর্তী

গ্রিন ক্লাইমেট ফান্ডের সঙ্গে বাংলাদেশের নতুন চুক্তি সাক্ষর

পরবর্তী

গ্রিন ক্লাইমেট ফান্ডের সঙ্গে বাংলাদেশের নতুন চুক্তি সাক্ষর

করোনাভাইরাস

করোনাভাইরাস: সুস্থতার হার বেড়ে কমলো শনাক্তের হার

সর্বশেষ

ছবি: অধ্যাপক মোবাশ্বের মোনেম।(সংগৃহীত)।

পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম

আগস্ট ১৮, ২০২৬

মহাসড়কে আইন ভাঙলেই ধরা এআই ক্যামেরায়, স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্বোধন

আগস্ট ১৮, ২০২৬

আর্জেন্টিনার শিরোপার হ্যাটট্রিক, ফাইনালে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

স্ট্রোকের চিকিৎসায় গিয়ে মূত্রথলিতে মিলল ৩.১ কেজির পাথর!

আগস্ট ১৮, ২০২৬
ফেনী জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

মাকে ফোনে না পেয়ে ঢাকা থেকে ছুটে এল ছেলে, ঘরে মিলল মরদেহ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT