চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্তর সেঞ্চুরিতে বাংলাদেশের স্বস্তির দিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৬ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং করছেন, আন্তর্জাতিক ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্টে নেতৃত্বের অভিষেকে বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে সেঞ্চুরি করলেন নাজমুল হোসেন শান্ত। তাতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টের তৃতীয় দিন শেষে চালকের আসনে স্বাগতিক দল। ৭ উইকেট হাতে রেখে টিম টাইগার্স এগিয়ে আছে ২০৫ রানে।

কিউইদের চেয়ে ৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে তুলেছে ২১২ রান। ১৯৩ বলে ১০ চারে ১০৪ রানে অপরাজিত আছেন শান্ত। ৭১ বলে ৫ চারে ৪৩ রানে অপরাজিত আছেন মুশফিকুর রহিম। আর ৪ রান যোগ হলে চতুর্থ উইকেট জুটিও দেখবে শতরানের মুখ।

শান্তময় দিনে সিরিজের প্রথম টেস্টে বেশ ভালো অবস্থানে আছে বাংলাদেশ। অধিনায়কত্বের অভিষেকে এ তরুণই বাংলাদেশের একমাত্র খেলোয়াড় যিনি সেঞ্চুরি করলেন। মাশরাফী বিন মোর্ত্তজার চোটে নেতৃত্ব দিতে নামা সাকিব আল হাসান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯৬ রানে অপরাজিত ছিলেন।

Banglabid

প্রথম ইনিংসে সর্বোচ্চ রান করা মাহমুদুল হাসান জয় হন রান আউট, দুঅঙ্ক ছোঁয়ার আগেই। জাকির হাসান আবারও হতাশ করেন। ১৭ রানে আউট হন তরুণ ওপেনার। ফিফটির কাছে গিয়ে ৪০ রানে রান আউট হন মুমিনুল হক। দায়িত্ব নিয়ে খেলে শান্ত বাংলাদেশকে বিপদে পড়তে দেননি। অভিজ্ঞ মুশফিককে নিয়ে এগিয়ে চলেছেন বড় লিড সংগ্রহের দিকে।

শান্ত সবশেষ চার ইনিংসে তিনটি সেঞ্চুরি করলেন। ২৪ টেস্টে এটি তার পঞ্চম শতরানের ইনিংস। টাইগার ব্যাটাররা ইনিংসটা আরেকটু বড় করতে পারলে জাগতে পারে জয়ের আশা। কিউইদের বিপক্ষে ১৮ টেস্টে বাংলাদেশের জয় কেবল একটিতে। গত বছরের জানুয়ারিতে মাউন্ট মঙ্গানুই টেস্টে জয় পেয়েছিল বাংলাদেশ। ঘরের মাঠেই এখনো টেস্টে কিউই-বধ করতে পারেনি টাইগার দল।

বাংলাদেশের প্রথম ইনিংসে করা ৩১০ রানের জবাবে ৩১৭-তে থামে সফরকারী দলটি। তৃতীয় দিন সকালে শেষ ২ উইকেটে ১৭.৫ ওভার ব্যাটিং করে ৫১ রান তোলে নিউজিল্যান্ড, পায় সিঙ্গেল ডিজিটের লিড। দারুণভাবে প্রথম ঘণ্টা কাটিয়ে দেয়ার পর মুমিনুল হকের এক ওভারে ২ উইকেট হারায় তারা।

Reneta

আগেরদিন ৪ উইকেট দখল করা তাইজুল পঞ্চম শিকারের দেখা পাননি। তৃতীয় দিনের দুটি উইকেটই শিকার করেন মুমিনুল। ২৩ করা জেমিসনকে এলবিডব্লিউ করেন বাঁহাতি পার্টটাইম স্পিনার। পরে কিউই অধিনায়ক সাউদিকে বোল্ড করে গুটিয়ে দেন নিউজিল্যান্ডকে।

বড় সংগ্রহের আশা জাগিয়ে বাংলাদেশের প্রথম ইনিংস থেমে গিয়েছিল তিনশ পেরিয়ে। নিউজিল্যান্ডের ক্ষেত্রেও হয়েছে এমনটা। কেন উইলিয়ামসনের সেঞ্চুরির পরও খুব বেশি দূর যেতে পারেনি কিউই দলটিও। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ আবারও দেখাচ্ছে বড় সংগ্রহের আশা, সঙ্গে জয়ের স্বপ্নও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাজুমল হোসেন শান্তবাংলাদেশ-নিউজিল্যান্ডমুমিনুলমুশফিকলিড স্পোর্টসশান্তসাউদিসিলেট টেস্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অনলাইন ও সাইবার স্পেসের মাধ্যমে উগ্রবাদ, গ্রেপ্তার ২

পরবর্তী

এবার কন্যা সন্তানের মা হলেন নায়িকা শুভশ্রী

পরবর্তী
নায়িকা শুভশ্রী নতুন চেহারায়, হাসিমুখে ক্যামেরার দিকে তাকাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার কন্যা সন্তানের মা হলেন নায়িকা শুভশ্রী

ফায়ার সার্ভিস কর্মীরা বাসে আগুন নেভানোর চেষ্টা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২৪ ঘণ্টায় ৮ যানবাহনে আগুন

সর্বশেষ

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন ও রদবদলের প্রজ্ঞাপন জারি

আগস্ট ২২, ২০২৬

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT