চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিব-শুভশ্রী লন্ডনে, ইতালিতে জিৎ-ফারিয়া

আসিফ রহমান খানআসিফ রহমান খান
১:০৩ অপরাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০১৭
বিনোদন
A A

যৌথ প্রযোজনার ছবি ‘চালবাজ’ এর শুটিং করতে এখন লন্ডনে আছেন শাকিব খান এবং শুভশ্রী। অন্যদিকে ইতালিতে শুটিং করছেন জিৎ এবং নুসরাত ফারিয়া। সেখানে চলছে এই জুটির ‘ইন্সপেক্টর নটি কে’র দৃশ্যধারণের কাজ।

গত রোজার ঈদে চালবাজ-এর শুটিং শুরুর কথা থাকলেও ছবির ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের সঙ্গে টালিউডের সিনে ফেডারেশনের দ্বন্দ্বের কারণে সেই যাত্রায় শুটিং শুরু করা যায়নি। অবশেষে সবকিছুর অবসান ঘটিয়ে শাকিব খান ও শুভশ্রীকে নিয়ে যৌথ প্রযোজনার এই ছবির শুটিং যুক্তরাজ্যে শুরু হয়েছে।

২৪ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাজ্যের বিভিন্ন লোকেশনে টানা শুটিং হবে। এছাড়াও ভারতের রামুজি ফিল্ম সিটি ও বাংলাদেশের লোকেশনে শুটিং হবে এই ছবির।

ভারতের এসকে মুভিজের সঙ্গে ‘চালবাজ’ যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। ছবিটি ভারতের জয়দীপ মুখার্জি ও বাংলাদেশের অনন্য মামুন পরিচালনা করছেন।

এ দিকে ঈদের আগে থেকেই ইতালির বিভিন্ন লোকেশনে চলছে জিৎ-ফারিয়ার ‘ইন্সপেক্টর নটি. কে’ ছবির শুটিং। এই ছবিতে তৃতীয়বারের মতো জুটি বাঁধলেন তারা। ছবিটি পরিচালনা করছেন আশোক পতি। ছবিটি প্রযোজনা করছে জিতের প্রযোজনা সংস্থা জিৎ ফিল্মওয়ার্কস ও ওয়ালজেন মিডিয়া। ইতালি ছাড়াও বাংলাদেশ ও ভারতের বিভিন্ন লোকেশনে হবে এই ছবির শুটিং।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিৎনুসরাত ফারিয়াশাকিব খানশুভশ্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

কিডনি ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

জুলাই ১৩, ২০২৬
ছবি: ফরিদুর রেজা সাগর।

আমরাই আমাদের শক্তি

জুলাই ১৩, ২০২৬

ব্যাংককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৭

জুলাই ১৩, ২০২৬

বরিশালের পথে প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

আজও দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বৃষ্টির শঙ্কা, স্বস্তির আভাস নেই

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT