চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শাকিব ভাইয়ের মুখোমুখি হওয়ার যোগ্যতা আমার নেই’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫১ পূর্বাহ্ণ ১৬, জুন ২০১৮
বিনোদন
A A

আজ রাজধানীর চার সিনেমা হলে ঘুরবেন সিয়াম এবং পূজা চেরী। উপলক্ষ্য অবশ্যই ‘পোড়ামন ২’। অন্যদিকে টেলিভিশনে চলবে প্রথম ‘পোড়ামন’।

রাজধানীর বলাকা, শ্যামলী, ব্লকবাস্টার্স এবং স্টার সিনেপ্লেক্স-এ ঈদে মুক্তি পাচ্ছে রায়হান রাফির পরিচালনায় ‘পোড়ামন ২’ দিয়ে সিনেমায় অভিষিক্ত হচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ সিয়াম আহমেদ। এটি পরিচালকেরও প্রথম পরিচালনা। পূজা চেরীর মুক্তি পেতে যাওয়া দ্বিতীয় সিনেমা ‘পোড়ামন ২’।

জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত ‘পোড়ামন ২’ তাদেরই প্রযোজিত ‘পোড়ামন’-এর সিক্যুয়াল। ২০১৩ সালে মুক্তি পেয়েছিল সায়মন এবং মাহিয়া মাহি অভিনীত ‘পোড়ামন’। মাছরাঙ্গা টেলিভিশনে ঈদের পরদিন প্রচারিত হবে ‘পোড়া মন’। এ সিনেমািতে নায়ক সায়মনের অভিষেক হয় সিনেমায়।

ঈদের দিন সিনেমা হলে গিয়ে নিজের প্রথম সিনেমা দেখা প্রসঙ্গে সিয়াম চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘অনেকটা পরীক্ষার আগের রাতের রাতের মত অবস্থা। অনেক পড়াশোনা শেষে ফলাফল। আমরা ‘পোড়ামন ২’ টিম যে কষ্ট করেছি তার ফলাফল পাব কাল। তাই কিছুটা চাপতো আছেই। মানে কর্মের ফলাফল। মেট্রোতে যে চার সিনেমা হলে সিনেমা মুক্তি পাচ্ছে তার সবগুলোতে প্রথম দিন দর্শকদের সঙ্গে দেখা করব। জানিনা কি ফলাফল অপেক্ষা করছে। ’

ঈদে শাকিব খানের তিন সিনেমা মুক্তি পাচ্ছে। ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্যা মাইয়া’, ‘সুপার হিরো’ ও পাঙ্কু জামাই’। ‘শাকিব খানের মুখোমুখি হচ্ছেন একদম প্রথম সিনেমাতে, কেমন লাগছে?’ প্রশ্নে সিয়াম বলেন, প্রথমত শাকিব ভাইয়ের মুখোমুখি হওয়ার যোগ্যতা আমার নেই। তিনি অনেক পথ পেরিয়ে আজকের শাকিব খান। আমরা নতুনরা যে ভালো কাজ করতে পারি সেটি প্রমাণ করতে পারলেই খুশি আমি।’

Reneta

সিয়াম বলেন, বাম্পার বা সুপারহিট না ১০ জনের মনেও যদি সিনেমাটি দাগ কাটে সেটি বড় প্রাপ্তি।’ টেলিভিশনে দেখাবে ‘পোড়ামন’। যেটি সুপারহিট ছিল’ একই সঙ্গে টেলিভিশন ও সিনেমা হলে দুই পোড়ামন, চাপ বেড়ে যাচ্ছে না?’ প্রশ্নে সিয়াম বলেন, বরং এটি আশীর্বাদ। সেই ‘পোড়ামন’ মানুষ দেখেছে। তার দর্শকরা আবারো আসবে ‘পোড়ামন ২’ এর সিক্যুয়েল দেখতে। তাছাড়া নতুন কিছু দর্শক যোগ হবে আমাদের সিনেমায় এটি বিশ্বাস করি।’

ঢাকার বাইরে ১৮টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘পোড়ামন ২’। টেলিভিশন এবং সিনেমা হলে একই সঙ্গে দুই পোড়ামন এবং সিনেমা হলগুলোতে পরিচালক- নায়ক-নায়িকা নিয়ে যাওয়া প্রসঙ্গে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ চ্যানেল আই অনলাইনকে বলেন, এটা কোন বিষয় না। দুটো দুই সিনেমা। সুতরাং কোন প্রভাব পড়বেনা। আমরা শ্যামলী সিনেমা হল থেকে আড়াইটায় প্রচারণা শুরু করব। একে একে চারটি সিনেমা হলে যাব।’ ঢাকার চারটি সহ মোট ২২ সিনেমা হলে ‘পোড়ামন ২’ রিলিজ পাচ্ছে বলে জানান আবদুল আজিজ। দ্বিতীয় সপ্তাহে সিনেমা হল বাড়বে বলে অভিমত ব্যক্ত করেন জাজ প্রধান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাজপূজালিড বিনোদনসিয়াম
শেয়ারTweetPin

সর্বশেষ

টক্সিক ব্র্যান্ড ইমেজে অস্ট্রেলিয়ায় ট্রাম্প টাওয়ার প্রকল্প বাতিল

মে ১৩, ২০২৬

২০২৬’র বিশ্বকাপে যা কিছু প্রথম

মে ১৩, ২০২৬

টাঙ্গাইলে আবাদ হচ্ছে বারি-১২ জাতের বেগুন

মে ১৩, ২০২৬

স্থানীয় নির্বাচনে ভরা ডুবিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদত্যাগ চান লেবার দলের ৮৭ এমপি

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার একটি বাজারে বিমান হামলায় শিশুসহ নিহত ১০০

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT