চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিব খানের অভিযোগ, জায়েদ খান ও সাইমনের অস্বীকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১১ অপরাহ্ণ ০৯, মে ২০১৭
বিনোদন
A A
জায়েদ খান ও সাইমন সাদিক

জায়েদ খান ও সাইমন সাদিক

চিত্রনায়ক জায়েদ খান ও সাইমন সাদিক দুজনই শাকিব খানের ওপর হামলার ঘটনায় নিজেদের সম্পৃক্ত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। জায়েদ খান বলেন, ‘নির্বাচনের পর রাতে কিছু উশৃঙ্খল ব্যক্তি শাকিব খানের সঙ্গে দূর্ব্যবহারের চেষ্টা করছিল। তখন মিশা সওদাগর এগিয়ে আসেন তাকে রক্ষা করতে। সঙ্গে আমিও ছিলাম। কিন্তু আমার বিরুদ্ধে শাকিব খান থানায় অভিযোগ করেছেন শুনে অবাক হয়েছি। তিনি তো নিজেই দেখেছেন আমি তাকে রক্ষার চেষ্টা করেছি।’

সাইমন সাদিক বলেন, ‘বিষয়টা জানার পর অবাক হয়েছি। কেন আমার নামে অভিযোগ করা হয়েছে বুঝতে পারছি না। নির্বাচনের পর রাতে যারা শাকিব খানকে রক্ষার জন্য চেষ্টা করে, তাদের সঙ্গে তো আমিও ছিলাম। সেটা কি শাকিব খান দেখেননি। কোথাও একটা বড় ভুল হচ্ছে। কেউ শাকিব খানকে মিস গাইড করছে।’

গত শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের পর রাতে ভোট গণনার সময় এফডিসিতে শাকিব খানের ওপর হামলার ঘটনায় আইনী পদক্ষেপ নেওয়া হয়েছে। গতকাল সোমবার রাতে জায়েদ খান ও সাইমন সাদিকের বিরুদ্ধে শাকিব খান তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সাধারণ ডায়েরি করার পর মুখ খুলেছেন তারা দুজন।

শাকিব খানের করা সাধারণ ডায়েরি

৫ মে নির্বাচনের দিন মধ্য রাতে ভোট গণনার সময় এফডিসিতে নির্বাচন কমিশনের অফিসে প্রবেশ করেন। সে সময় তিশাকিব খান মদ্যপ ছিলেন বলে নির্বাচন কমিশন মারফত জানা গেছে। তিনি নির্বাচনের ফলাফল প্রভাবিত করতে পারেন এই অভিযোগে নির্বাচন কমিশন অফিস থেকে তার বাইরে বের করে দেওয়া হয়। তিনি বের হওয়ার পর উপস্থিত সাধারণ ভোটারদের মধ্যে হট্টগোল শুরু হয়। পুলিশি নিরাপত্তায় শাকিব খানকে এফডিসি থেকে বাইরে বের করে আনা হয়। এ সময় শাকিবের পাশে মিশা সওদাগরও ছিলেন।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে আগামী দুই বছরের জন্য সভাপতি নির্বাচিত হন মিশা সওদাগর আর সাধারণ সম্পাদক জায়েদ খান। গত শনিবার সকালে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর।

ছবি : সংগৃহীত

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জায়েদ খানশাকিব খানসাইমন সাদিক
শেয়ারTweetPin

সর্বশেষ

মিয়ানমারে বেসামরিকদের ওপর হামলা বেড়েছে

জুলাই ২৭, ২০২৬

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জুলাই ২৭, ২০২৬

৩ শিক্ষাবিদকে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য নিয়োগ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

জুলাই ২৭, ২০২৬

মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ালো সরকার

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT