চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক মুখে দুই কথা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৪ অপরাহ্ন ০৪, অক্টোবর ২০১৮
বিনোদন
A A

বাংলাদেশে সিনেমা নির্মাণ ও মুক্তি নিয়ে বেগ পেতে হয়, বাধা-বিপত্তি আসে এবং বিগত দিনে প্রযোজিত সিনেমাগুলোও ভালো ব্যবসা করেনি। আর এই কারণেই বাংলাদেশে আপাতত সিনেমা প্রযোজনা না করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতার শীর্ষস্থানীয় প্রযোজনা সংস্থা ‘এসকে মুভিজ’। চ্যানেল আই অনলাইনকে বুধবার ফোনে এমনটাই জানিয়েছিলেন প্রতিষ্ঠানটির কর্ণধার অশোক ধানুকা। কিন্তু এমন কথার একদিন পরেই নিজের অবস্থান থেকে সরে এলেন তিনি।

এমনকি বাংলাদেশের তারকা অভিনেতা শাকিব খানের সাথে নতুন একটি প্রজেক্ট নিয়ে কাজ করার কথা থাকলেও শেষ পর্যন্ত সেটাও বাতিল করে এই প্রযোজনা সংস্থাটি। আপাতত কলকাতার লোকাল প্রোডাকশন কিংবা যৌথপ্রযোজনার সিনেমাতেও শাকিবের সাথে কোনো প্রজেক্ট করতে নিজের অনিচ্ছার কথা জানিয়েছিলেন অশোক ধানুকা। বলেন, শাকিবের পারিশ্রমিক বেশি তাই আপাতত তার সাথে কোনো ছবি করছি না।

শুধু শাকিবের জন্য নয়, সামগ্রিকভাবে যৌথ প্রযোজনার ছবিতে বিনিয়োগ করে ‘লসের সম্মুখিন হয়েছেন’ এমন অতীত অভিজ্ঞতা থেকেও বাংলাদেশের জন্য কোনো সিনেমায় আপাতত লগ্নী না করার কথা জানান অশোক ধানুকা।

বাংলাদেশের সিনেমায় আর ইনভেস্ট না করার কারণ জানিয়ে তিনি চ্যানেল আই অনলাইনকে বুধবার এই প্রযোজক বলেন, ‘বাংলাদেশে ছবি প্রযোজনা করতে গিয়ে প্রায় সব ছবিতেই আমি লস করেছি, লাভ করিনি। সবগুলো ছবির মধ্যে এক্সট্রা অর্ডিনারি ছবি ছিলো ‘ভাইজান’, কিন্তু এটা করেও আমার হাতে কোনো টাকা আসেনি।’

অশোক ধানুকার এমন মন্তব্যের পর সোশাল মিডিয়ায় চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষ ও চলচ্চিত্রের বিভিন্ন গ্রুপে সমালোচনার ঝড় ওঠে। শেষ পর্যন্ত বোল পাল্টান কলকাতার শীর্ষ এই প্রযোজক।

বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অশোক ধানুকা লেখেন, যৌথ প্রযোজনার সব ছবি লস হয়নি। বিশেষ করে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সাথে প্রায় সব ক‘টি প্রজেক্টই আমরা সফল।

Reneta

ফেসবুকে এমন স্ট্যাটাসের পর আগের দিন তাহলে কেন ‘বাংলাদেশের ছবিতে প্রযোজনা করে ক্ষতির সম্মুখিন হয়েছি’ বলেছিলেন তা জানতে অশোক ধানুকাকে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

চ্যানেল আই অনলাইনের সাথে এসকে মুভিজের অশোক ধানুকা:

Jui  Banner Campaign
ট্যাগ: অগ্নিঅশোক ধানুকাআমি শুধু চেয়েছি তোমায়এসকে মুভিজনবাবভাইজানলিড বিনোদনশাকিব খানশিকারি
শেয়ারTweetPin

সর্বশেষ

মানুষকে টাকা দেওয়ার মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

জামায়াত নেতার বহন করা অর্থ ঢাকা থেকেই শনাক্ত হয়েছিল: বিমানবন্দর কর্তৃপক্ষ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে প্রথম জয় অস্ট্রেলিয়ার

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোট প্রদান প্রত্যেক নাগরিকের শুধু অধিকার নয়, দায়িত্বও: সিইসি

ফেব্রুয়ারি ১১, ২০২৬

মেয়েদের প্রথম বিপিএল আগামী এপ্রিলে

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT