চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিবের মধ্যে কখনোই হিরোটাইপ কোনো ভাব ছিলো না: মিম

হাবিবা নাজনীন মিথিলাহাবিবা নাজনীন মিথিলা
১১:৩৬ পূর্বাহ্ণ ১০, নভেম্বর ২০১৭
বিনোদন
A A

এই সময়ের ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকাদের মধ্যে অন্যতম বিদ্যা সিনহা মিম। ২০০৭ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার হওয়ার মাধ্যমে মিডিয়ায় তার যাত্রা শুরু। এরপর মডেলিং ও অভিনয় দিয়ে নিজের অবস্থান আরো পোক্ত করেন তিনি। প্রথমে ছোট পর্দায় নিয়মিত কাজ করলেও বর্তমানে চলচ্চিত্র ও বিজ্ঞাপনে তুমুল ব্যস্ত সময় কাটাচ্ছেন। সমানতালে কাজ করছেন ঢাকা ও কলকাতার সিনেমায়। শুক্রবার এই চিত্রনায়িকার জন্মদিন। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে তিনি এসেছিলেন চ্যানেল আই কার্যালয়ে, কথা বলেছেন চ্যানেল আই তারকা কথন অনুষ্ঠানে। এর ফাঁকে তিনি কথা বলেন চ্যানেল আই অনলাইনের  সাথে। কথায় কথায় তিনি জানান বর্তমান ব্যস্ততা ও আগামি দিনের কাজের পরিকল্পনা নিয়ে-

কেমন আছেন?
ভালো আছি…

কাজ নিয়ে ব্যবস্তা কেমন?
হ্যাঁ, সে তো লেগেই আছে। এইতো শাকিব খানের সঙ্গে ‘আমি নেতা হব’ ছবির কাজ প্রায় শেষ করলাম। আর দুটো গানের শুটিং বাকি। তাহলেই এই ছবির কাজ শেষ হবে।

ছবি: তানভীর আশিক

শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন?
এককথায় দারুণ। আমি তার সঙ্গে এর আগেও কাজ করেছি। এবার প্রায় আট বছর পর আবার শাকিবের সঙ্গে কাজ করলাম।  আট বছর আগেও শাকিব খান সুপারস্টার ছিলেন। কিন্তু আমি তখন নতুন ছিলাম। আট বছর আগে যে শাকিবকে দেখেছি, সেই শাকিবের কোনো পরিবর্তন আমি পাইনি। সে এতো বড় একজন তারকা, তবু তারমধ্যে তথাকথিত হিরোটাইপ কোনো ভাব ছিলো না কখনোই। সেই সময়ে কাজ করতে গিয়ে বেশ সহযোগিতা পেয়েছি তার কাছে, এখনও পাই।

ঢাকাই সিনেমার পাশাপাশি আপনি কলকাতায়ও নিয়মিত কাজ করছেন, সেখানে কাজের অভিজ্ঞতা কেমন?
ওখানে সর্বশেষ কাজ করেছি ‘ইয়েতি অভিযান’ ছবিতে। কাকাবাবু সিরিজের ছবি এটা। ছবিটি কলকাতায় অলরেডি মুক্তিও পেয়েছে এবং সুপার ডুপার হিট হয়েছে। আমাদের দেশেও ছবিটি এখন মুক্তির অপেক্ষায়। প্রথমে এটি যৌথ প্রযোজনায় আসার কথা থাকলেও নানা জটিলতায় হয়নি। এখন সাফটা চুক্তির মাধ্যমে নভেম্বর শেষে অথবা ডিসেম্বর নাগাদ ছবিটি মুক্তি পাবে বাংলাদেশে।

কলকাতা এবং বাংলাদেশে কাজের পরিবেশের পার্থক্য কেমন মনে হয়েছে আপনার কাছে?
কলকাতায় সবাই অনেক বেশি প্রফেশনাল। আমাদের দেশেও যে নয়, তা কিন্তু নয়। আমি যখন শুটিংয়ে সুইজারল্যান্ড যাই তখন মনে হয়েছে হলিউডের কোনো ছবির কাজ করতে এসেছি (হা হা হা)। এত বড় পরিসর! আর সবচেয়ে বড় ফারাক ছবির বাজেট। কলকাতার ছবিগুলো অনেক বড় বাজেটের হয়। সেই তুলনায় আমাদের বাজেট খুব কম থাকে। ‘ইয়েতি অভিযান’ ছবিটির বাজেট ছিল চার কোটির বেশি। ওখানে কাজ করতে গিয়ে কখনও কিছুর অভাব বোধ করিনি। সবকিছু যেন প্রস্তুত থাকতো সময়ের আগেই। আর আমাদের এখানে ছবির বাজে থাকে এক কোটি, কিংবা একটু বেশী বাজেটধারী কোনো সিনেমা হলে সেটা বেড়ে বড়জোর দেড় কোটিতে ঠেকে।

Reneta

কলকাতায় সহ-শিল্পীরা কেমন ছিলেন?
দারুণ। যেমন ‘ইয়েতি অভিযানে’ আমার সঙ্গে ছিলেন বুম্বা দা (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়), যিশু। তাদের আমি অনেক বড় ফ্যান। তাদের সঙ্গে কাজ করতে পারাটা আমার জন্য একটা বড় প্রাপ্তি। আর আন্তরিকতা! বুম্বা দা তো আমাকে বলেই ফেললেন তুমি আমার মেয়ের মতো। এটা অনেক বড় একটা বিষয়।

বিদ্যা সিনহা মিম
ছবি: জাকির সবুজ

বিজ্ঞাপনচিত্র বা নাটকের কাজের ব্যস্ততা কেমন?
এইতো লাক্সের একটা কাজ করলাম। খুব শিগগির সেটা পর্দায় আসবে। তাছাড়া অনেক কোম্পানীর তো ব্র্যান্ড অ্যাম্বাসেডর আছি। পাশাপাশি আরও কিছু কোম্পানীর সাথে কথা চলছে। নাটকের কাজ নিয়েও ব্যস্ত আছি।

সামনে দেশি কোনো সিনেমার কাজ কী শুরু করছেন?
হ্যাঁ এইতো সামনে ডিসেম্বর অথবা জানুয়ারি নাগাদ ‘মামলা হামলা ঝামেলা’ ছবির কাজ শুরু হবে। যদিও তারিখ এখনও চূড়ান্ত করা হয়নি। ওটাও শাকিব খানের সাথেই।

অনেক ধন্যবাদ চ্যানেল আই অনলাইনকে সময় দেবার জন্য…
আপনাকেও ধন্যবাদ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আমি নেতা হবইয়েতি অভিযানবিদ্যা সিনহা মিমশাকিব খানসাফটা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিজেপির অর্ধেকের বেশি জয়ে বিতর্কিত ‘এসআইআর’ কি বড় ফ্যাক্টর?

মে ৬, ২০২৬

‘মির্জা আব্বাস এখন পুরোপুরি শঙ্কামুক্ত, ঈদের আগে দেশে ফেরার পরিকল্পনা’

মে ৬, ২০২৬

চ্যাম্পিয়নশিপ লিগ শিরোপা জিতল চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাব

মে ৬, ২০২৬

‘গুটিকয়েক খারাপ সাংবাদিকের জন্য পুরো সাংবাদিক সমাজকে দোষারোপ করা যাবে না’

মে ৬, ২০২৬

বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে চাপা পড়ছে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT