চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পাসওয়ার্ড’ মুগ্ধ করলো সেন্সর বোর্ড সদস্যদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৮ অপরাহ্ণ ২৭, মে ২০১৯
বিনোদন
A A

মুক্তির অনুমতি পেয়েছে শাকিব খান প্রযোজিত দ্বিতীয় ছবি ‘পাসওয়ার্ড’। রবিবার (২৬ মে) বিকেলে চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্যরা ছবি দেখে বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র দিয়েছে। সেখানকার একাধিক সদস্য চ্যানেল আই অনলাইনকে খবরটি জানিয়েছেন। শুধু তাই নয়, সেন্সর বোর্ডের সদস্যরা ‘পাসওয়ার্ড’ দেখে ভূয়সী প্রশংসা করেছেন।

রবিবার সেন্সরে শাকিব খান, বুবলী ও ইমনের ‘পাসওয়ার্ড’ দেখেছেন কিংবদন্তী সংগীত পরিচালক ও সুরকার শেখ সাদি খান। তিনি সেন্সর বোর্ডের অন্যতম সদস্য। দেশীয় সংগীতের এই যাদুকরের দৃষ্টিতে, ‘পাসওয়ার্ড’ পরিপূর্ণ বাণিজ্যিক ও আধুনিক সিনেমা। একটি মিশন নিয়ে এগিয়েছে পাসওয়ার্ড’র গল্প। এর মধ্যে একের পর এক থ্রিলার যোগ হয়েছে।

চলতি বছর সেন্সর বোর্ডের নতুন কমিটিতে স্থান পেয়েছেন শেখ সাদি খান। তারপর থেকে বেশ কিছু ছবি তিনি সেন্সরে দেখেছেন। সেভাবে মনে লাগেনি কোনো ছবি। সেন্সর প্রতিনিধি হয়ে নীতিমালা অনুসরণ করে ছবিগুলো দেখেছেন। তবে চ্যানেল আই অনলাইনকে জানালেন, ‘পাসওয়ার্ড’ নিয়ে ভিন্ন কথা।

শেখ সাদি খান বলেন, ব্যক্তিগতভাবে ছবিটা আমার কাছে ভালো লেগেছে। দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সবকিছুই আধুনিক হচ্ছে, সেই ছোঁয়া লেগেছে এই সিনেমাতেও। সবকিছুই আধুনিক মনে হয়েছে। পুরো ছবিতে কোনো রকম অশ্লীল সংলাপ, দৃশ্য পাওয়া যায়নি। সেন্সর নীতিমালার মধ্যেই নির্মিত হয়েছে। সেজন্য সেন্সর থেকে আনকাটে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

তিনি বলেন, তুর্কিতে শুটিং করা গানের দৃশ্য দেখে চোখে আরাম লেগেছে। গানের সুর-সংগীতের আয়োজনও বেশ ভালো। দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে মনে হচ্ছে, দর্শকদের কাছে বোরিং লাগবে না।

‘পাসওয়ার্ড’ দেখে চ্যানেল আই অনলাইনের কাছে মুগ্ধতার জানিয়েছেন আরেক সদস্য ও গুণী পরিচালক শাহ আলম কিরণ। তার কাছে মনে হয়েছে, নীতিমালা বহির্ভূত কিছু নেই পাসওয়ার্ডে। তিনি বলেন, একজন চলচ্চিত্র পরিচালক হিসেবে ‘পাসওয়ার্ড’ আমার কাছে ভাল লেগেছে। অনেকদিন পর ভালো ছবি দেখলাম। শাকিব খানের তো তুলনাই হয়না। বুবলীও ভালো করেছে। সেই সাথে ইমনও এ ছবিতে নতুন টার্ন এনে দিয়েছে।

Reneta

‘পাসওয়ার্ড’ ছবির পরিচালক মালেক আফসারী। তিনি জানান, চলতি সপ্তাহে প্রকাশ হবে ‘পাসওয়ার্ড’-এর গান, টিজার, পোস্টারের কিছু অংশ। চলছে শেষ সময়ের প্রস্তুতি। ছবির গানগুলোর কোরিওগ্রাফি করেছেন কলকাতার জনপ্রিয় কোরিওগ্রাফার বাবা যাদব।

ছবিতে শাকিব-বুবলী ও ইমন ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর। ‘পাসওয়ার্ড’ প্রযোজনা করেছেন শাকিব খান। তার সঙ্গে আছেন এমডি ইকবাল। ছবিটি নির্মিত হয়েছে শাকিব খান ফিল্মসের ব্যানারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমনপাসওয়ার্ডবুবলীমালেক আফসারীলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিলের বিপক্ষে অপরাজিতই থাকল নরওয়ে

জুলাই ৬, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

জুলাই ৬, ২০২৬

এন্ড্রু কিশোরকে হারানোর ছয় বছর

জুলাই ৬, ২০২৬

হালান্ডের জোড়া গোল, ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টারে নরওয়ে

জুলাই ৬, ২০২৬

নরওয়ের গোলবাতিল-ব্রাজিলের পেনাল্টি মিস, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT