চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিবের ওপর হামলার নিন্দা করেছেন অপু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৪ পূর্বাহ্ণ ০৭, মে ২০১৭
বিনোদন
A A
শাকিব খান ও অপু বিশ্বাস

শাকিব খান ও অপু বিশ্বাস

চিত্রনায়ক শাকিব খানের ওপর হামলার নিন্দা করেছেন তার স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস। গতকাল শনিবার রাতে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, ‘শাকিব খান একজন সুপারস্টার। সে এ দেশের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য নিজেকে অকাতরে বিলিয়ে দিয়েছে। ডুবতে যাওয়া ইন্ডাস্ট্রিকে একাই টেনে নিয়ে এসেছেন খাদের কিনার থেকে। তার ওপর ভরসা করে এখনো মানুষ বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে আশায় বুক বাঁধে। শাকিব খানকে চাইলে কি সহজে অস্বীকার করা যাবে? অথবা শাকিবের ক্ষতি করে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেওয়া সম্ভব?’

গতকাল শনিবার এফডিসিতে চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে যখন ভোট গণনা চলছে, তখন হঠাৎ​ রাত দেড়টা নাগাদ এফডিসিতে আসেন চিত্রনায়ক শাকিব খান। এ সময় তিনি জোর করে চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে ঢুকে যান। সবার অভিযোগ, এ সময় শাকিব খান মদ্যপ ছিলেন। তিনি কারও অনুরোধ শোনেননি। এরপর চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ের বাইরে অবস্থাকারী নির্বাচণে অংশগ্রহনকারী বিভিন্ন পদপ্রার্থী ও সাধারণ ভোটাররা বিক্ষোভ ও হট্টগোল শুরু করে।

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘শাকিব খান হঠাৎ​ ভেতরে ঢুকে পড়ে। সে ভোট গণনার ব্যাপারে জানতে চায়। এ সময় সে মদ্যপ ছিল। আমরা তাকে বু​ঝিয়ে বাইরে বেরিয়ে যাওয়ার জন্য বলেছি। তিনি বের হতে চাননি। ওই সময় চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ের বাইরে বেশ হট্টগোল শুরু হয়। আমরা পুলিশকে ডাকতে বাধ্য হই। পরে পুলিশ এসে শাকিব খানকে পাহাড়া দিয়ে এফডিসির গেটের বাইরে দিয়ে আসে।’

অপু আরও লিখেছেন, ‘মধ্যরাতে এফডিসিতে শাকিব খানের ওপর যারা হামলা করতে চেয়েছিলেন, তারা কারা? এই সাহস তারা কোথায় পায়? তাদের পেছনে ইন্ধন যোগায় কারা? একজন শিল্পী এবং একজন সহকর্মী হিসাবে আমি এর তীব্র নিন্দা জানাই। যারা এই ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিয়েছেন, তাদের শাস্তি চাই।’

এদিকে শাকিব খান সে​ই রাতে মদ্যপ হওয়ার কথা অস্বীকার করে সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমার হাতে কেউ কি কিছু পেয়েছেন? আমাকে কেউ মদ খেতে দেখেছেন? এটা সম্পূর্ণ বানোয়াট তথ্য। আমার সম্মান নষ্ট করার ষড়যন্ত্র।’

গভীর রাতে ভোট গণনাকক্ষে ঢোকার ব্যাপারে শাকিব বলেন, ‘শিল্পী সমিতির নির্বাচনে এবার ভোটারের সংখ্যা ৬২৪। সন্ধ্যা ছয়টায় ভোট শেষ হয়। রাত তখন দেড়টা-দুইটা বেজে গেছে অথচ ভোট গণনা শেষ হচ্ছে না। এরই মধ্যে অনেক শিল্পী বন্ধু আমাকে ফোন করে এফডিসিতে গিয়ে পরিস্থিতি দেখতে অনুরোধ করেন। ভাবলাম, সবার অনুরোধ রক্ষা করা দরকার। তাই তখন পরিস্থিতি ঘুরে দেখতে ভোট গণনাকক্ষে যাই।’

Reneta

সম্প্রতি অপু ​জানান, শাকিব খানের সঙ্গে তার বিয়ে হয়েছে, আব্রাম তাদের সন্তান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপু বিশ্বাসশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে হাম উপসর্গে মৃত্যু ৮০০ ছাড়ালো

জুলাই ২২, ২০২৬

পাসপোর্ট সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ

জুলাই ২২, ২০২৬

এন্ডোমেট্রিওসিস ও আধুনিক চিকিৎসা পদ্ধতি

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT