চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিবকে ছাড়া প্রথমবার প্রেক্ষাগৃহে, বুবলী কি বিচলিত?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৬ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A
বুবলী নতুন লুকে সুন্দরভাবে পোজ দিচ্ছেন, বাংলার সিনেমার জনপ্রিয় অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের শীর্ষ তারকা শাকিব খানের বিপরীতে একটানা ডজন খানেক সিনেমায় অভিনয় করে আলোচিত হয়েছেন শবনম বুবলী। ২০১৬ সালে ‘বসগিরি’ সিনেমা দিয়ে বুবলীর অভিষেক হয় চলচ্চিত্রে। পরে টানা কাজ করেছেন শাকিবের সঙ্গে। পাঁচ বছর পর ২০২১ সালে এসে শাকিব ছাড়া মুক্তি পাচ্ছে বুবলীর প্রথম কোনো সিনেমা। যে সিনেমাটির নাম ‘চোখ’।

শাকিবের সঙ্গে যত সিনেমা করেছেন বেশীরভাগ সিনেমা সফলতা পেয়েছে। পাশাপাশি ওইসব সিনেমা দিয়ে আলোচনায় এসেছেন বুবলী। এই প্রথম শাকিব ছাড়া অন্য নায়কের সঙ্গে সিনেমা মুক্তির দ্বারপ্রান্তে। কেমন অনুভব করছেন বুবলী? তিনি কি বিচলিত?

জানতে চাইলে চ্যানেল আই অনলাইনকে বুবলী বলেন, অবশ্যই বিচলিত নই। সিনেমা ভালো হলে দর্শক অবশ্যই গ্রহণ করবে। আমি কখনও বলিনি শাকিব খান ছাড়া অন্যকারো সঙ্গে অভিনয় করবো না। ভালো পরিচালক, চরিত্র পেলে অন্যদের সঙ্গে অভিনয় করতে চেয়েছি। নায়িকা হিসেবে সবার সঙ্গেই অভিনয় করতে চাই। তার প্রমাণও দিলাম। বিচলিত হওয়ার কিছু নেই।

শাকিবের বাইরে ‘চোখ’ ছাড়াও ‘ক্যাসিনো’, ‘রিভেঞ্জ’ ‘তালাশ’ নামে আরও তিন সিনেমা করেছেন বুবলী। সিনেমাগুলোর মুক্তির অপেক্ষায় রয়েছে। তবে শাকিবের সঙ্গে বুবলীর জুটি ভেঙে যাওয়া গুঞ্জন শোনা গেলেও সেটির কোনো ভিত্তি নেই! কারণ শাকিব-বুবলী জুটি বর্তমানে তপু খানের পরিচালনায় ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমায় কাজ করছেন। সিনেমাটির কাজ একেবারে শেষর দিকে।

শাপলা মিডিয়ার প্রযোজনায় অনামিকা মণ্ডলের সংলাপ ও চিত্রনাট্যে আসিফ ইকবাল জুয়েল পরিচালিত ‘চোখ’ সিনেমায় বুবলীর নায়ক নিরব ও রোশান।

প্রযোজনা প্রতিষ্ঠান জানায়, কোরবানির ঈদে ‘চোখ’ প্রেক্ষাগৃহে মুক্তির জন্য প্রস্তুত ছিল। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সম্ভব হয়নি। পরিস্থিতি কিছু অনুকূলে থাকায় ১ অক্টোবর ‘চোখ’ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

ট্যাগ: ঈদজুটিনায়কনিরবপ্রেক্ষাগৃহবুবলীরোশানলিড বিনোদনশবনম বুবলীশাকিবশাকিব খানসিনেমাসুপারস্টার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কক্সবাজার শহরের চেয়ে গ্রামে বেশি মানা হচ্ছে স্বাস্থ্যবিধি

পরবর্তী

‘বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব’

পরবর্তী
সৌদি ও বাংলাদেশের প্রতিনিধিরা বৈঠকে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব’

বিয়ের পর স্বামীর নাম না নেওয়া নায়িকাদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ের পর স্বামীর নাম জুড়েননি যে নায়িকারা

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT