চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিবকে ঘিরে এক বিকেল, এবং জমজমাট এফডিসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৭ অপরাহ্ন ২৭, ফেব্রুয়ারি ২০১৮
বিনোদন
A A

বাংলা সিনেমার আঁতুর ঘর বলা হয় এফডিসিকে। এক সমময় এই এফডিসির প্রতিটি ফ্লোর, স্পটেই চলতো একাধিক সিনেমার শুটিং। দিন, রাত সব সময় মানুষে গমগম করতো এফডিসি অঙ্গন। সেই দিন ফুরিয়েছে। এখনকার এফডিসিতে সিনেমার শুটিং নেই। মানু্ষের আনাগোনা নেই। এফডিসির প্রাচীন দেয়ালগুলোর মতোনই জীর্ণ ভেতরের পরিবেশও। তবে এফডিসি কেন্দ্রীক বিভিন্ন সংগঠনের নির্বাচনের সময় কিছুটা চাঙ্গা হতে দেখা যায় বাংলা চলচ্চিত্রের এই আঁতুরঘরকে!

বিশেষ করে প্রায় বছর খানেক ধরে এফডিসিকে আর সিনেমাপাড়া মনে হচ্ছিলই না। পাড়া-মহল্লার নির্বাচনের অলিগলি মনে হচ্ছিল। বিভিন্ন ব্যানার ফেস্টুনে সাঁটানো ছিল গোটা এফডিসি। তবে নির্বাচন কেন্দ্রীক এই আমেজ থেকে যেনো কিছুটা সিনেমা পাড়ার স্বাদ পাওয়া গেল গত সোমবার!

গেল সোমবার বিকেলে এফডিসিতে ঢুকেই চোখে পড়লো চারপাশে মানুষের জটলা। আট নম্বর ও তিন নম্বর দুই ফ্লোরেই চলছে দুই ছবির শুটিং। এছাড়া তিন নম্বর ফ্লোরে একটি বেসরকারি চ্যানেলের টিভি অনুষ্ঠানের দৃশ্যধারণ।

একটু উঁকি দিয়ে জানা গেল, তিন নম্বর ফ্লোরে চলছিল শাকিব খানের ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ ছবির শুটিং এবং আট নম্বর ফ্লোরে চলছিল পপির ‘সাহসী যোদ্ধা’ ছবির শুটিং। ক্যান্টিন ও পরিচালক সমিতির সামনে ছিল বিচ্ছিন্ন মানুষদের আনাগোনা।

পরিচালক সমিতির সামনে দিয়ে ডান দিকের বাগানের সামনে দিয়ে যেতেই দূরে মান্না ডিজিটাল কমপ্লেক্সের সামনে শতাধিক মানুষের ভিড়। দশ কদম সামনে আগাতেই চোখে পড়ল শাকিব খান শুটিং করছেন। তার পাশেই আছেন ওমর সানী।

টেকনিশিয়ান ছাড়া শতাধিক মানুষ ভিড় করছেন শাকিব খান ও ওমর সানীকে একনজর দেখেবন এই আশায়! কিছুক্ষণ পরপর প্রোডাকশন ম্যানেজার এগিয়ে এসে ভিড় সরাচ্ছেন! সরিয়ে দিচ্ছেন উৎসুক মানুষকে। এরকম দৃশ্য এফডিসিতে ইদানিং প্রায় বিরল!

শুটিং শেষে এফডিসিতে সাংবাদিকদের সাথে শাকিব
Reneta

ভিড়ের মধ্যেই শুটিং করছেন শাকিব। ছাই রঙের জিন্স শার্ট ও রংচটা জিন্স ও লাল জুতায় তাকে লাগছিলো অন্যরকম। শাকিব শুটিং করছেন। মনিটরের পাশ থেকে নির্মাতা কাট বলতেই থমকে গেলো চরিত্ররা। শট শেষ করে মুচকি হাসি দিয়ে চ্যানেল অনলাইনের সাথে কথা বলেন শাকিব। জানালেন, ২৮ তারিখ কলকাতা যাবো। লম্বা শুটিং শিডিউলে শুটিং করতে হবে। সেজন্য শেষদিকের শুটিং করছি।

Jui  Banner Campaign
ট্যাগ: আমিন খানউত্তম আকাশপপিশাকিব খানসাহসী যোদ্ধা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মার্করাম ঝড়ে কিউইদের হারিয়ে টানা তিন ম্যাচে অপরাজেয় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT