চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাইনপুকুরে মাশরাফী, রূপগঞ্জে মুশফিক, মোহামেডানে সাকিব

সাজ্জাদ খান সাজ্জাদ খান
১১:২৫ পূর্বাহ্ণ ২০, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আইকন ক্রিকেটার হিসেবে মাশরাফী বিন মোর্ত্তজাকে পেয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব, সাকিব আল হাসানকে পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও মুশফিকুর রহিমকে পেয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। শনিবার রাজধানীর একটি হোটেলে লটারির মাধ্যমে তাদের দল নিশ্চিত হয়।

শাইনপুকুর ক্রিকেট ক্লাব এবার প্রথম বিভাগ ক্রিকেট থেকে প্রিমিয়ার লিগে উঠে এসেছে। লটারিতে তারাই প্রথম মাশরাফীকে পায়। এক মৌসুম পর আবার দলবদল হচ্ছে প্লেয়ার বাই চয়েজ পদ্ধতিতে।

তিন আইকন ক্রিকেটার লটারির প্রথম দফায় দল পেলেও দ্বিতীয় দফার দল নিশ্চিত হয় তামিম ইকবালের। তিনি খেলবেন কলাবাগান কেসিতে।

আইকনদের বাকিরা: নাসির হোসেন (আবাহনী), মাহমুদউল্লাহ রিয়াদ ও রুবেল হোসেন (প্রাইম ব্যাংক), ইমরুল কায়েস (গাজী গ্রুপ ক্রিকেটার্স), মোস্তাফিজুর রহমান ও লিটন দাস (প্রাইম দোলেশ্বর), এনামুল হক বিজয় (খেলাঘর)।

এবারের আসরে আইকনদের সংখ্যা বেড়েছে। অংশ নেয়া ১২টি ক্লাবের জন্য ১২জন আইকন ক্রিকেটার রাখার সিদ্ধান্ত নেয় লিগের আয়োজক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।

তাদের খসড়া তালিকা অনুযায়ী এবারের আইকন- মাশরাফী বিন মোর্ত্তজা, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, নাসির হোসেন, লিটন কুমার দাস, এনামুল হক বিজয় ও রুবেল হোসেন।

Reneta

যদিও আইকনদের সবার পারিশ্রমিক সমান নয়। জাতীয় দলের পাঁচ সিনিয়র ক্রিকেটার মাশরাফী, মুশফিক, সাকিব, তামিম ও মাহমুদউল্লাহ পাবেন ৩৫ লাখ ঢাকা করে। বাকি সাত আইকন পাবেন ২৫ লাখ টাকা করে।

সবশেষ ২০১৬ সালের দলবদল হয়েছিল প্লেয়ার বাই চয়েজ পদ্ধতিতে। সেবার দুজন করে ক্রিকেটার ধরে রাখার নিয়ম ছিল। পারিশ্রমিক কিছুটা বেড়েছে। শীর্ষ আইকনরা সেসময় পেয়েছেন ৩০ লাখ টাকা। এবার তারা পাবেন ৩৫ লাখ।

আগেরবার সাব্বির রহমান ছিলেন আইকন। এবার প্লেয়ার্স ড্রাফটের তালিকায় নেই তার নাম। জাতীয় লিগের শেষ রাউন্ডে দর্শক পেটানোর জেরে ঘরোয়া ক্রিকেট থেকে ৬ মাস নিষিদ্ধ হয়েছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইকন ক্রিকেটারঢাকা প্রিমিয়ার লিগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাঙ্গাইলে কপি আবাদে সেক্স ফেরোমন ফাঁদ

পরবর্তী

ক্যাম্পে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ রোহিঙ্গা

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যাম্পে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ রোহিঙ্গা

চ্যানেল আই অনলাইন-‘ফিজআপ-চ্যানেল আই সেরা কণ্ঠ’

থাইল্যান্ডে সেরাকণ্ঠের গ্র্যান্ড ফিনালে রবিবার, থাকছে নানা চমক

সর্বশেষ

চ্যানেল আইয়ের বিশ্বকাপ আয়োজনে অতিথিদের মুগ্ধতা

জুলাই ২০, ২০২৬
ছবি: বিএনপি নেতা মো. রাশেদ খাঁন (সংগৃহীত)।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

জুলাই ২০, ২০২৬

অপ্রয়োজনীয় হর্ন বন্ধে ডিএমপির নির্দেশ

জুলাই ২০, ২০২৬
ছবি: বিবিসি

ভারতের সংসদের দিকে লংমার্চ করতে যাচ্ছে সিজেপি

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT