চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যাম্পে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ রোহিঙ্গা

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১১:২৭ পূর্বাহ্ণ ২০, জানুয়ারি ২০১৮
কক্সবাজার, জনপদ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের উখিয়ায় ক্যাম্পের অভ্যন্তরে প্রতিপক্ষ গ্রুপের হামলায় এক রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছেন। একই ধরণের হামলা চালাতে গিয়ে অন্য ক্যাম্পে আটক হয়েছে এক রোহিঙ্গা।

শুক্রবার রাত ১০ টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের তানজিমার ঘোনা বি-ব্লক এবং বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানান উখিয়ার থানার ওসি মো. আবুল খায়ের।

গুলিবিদ্ধ মো. ইউসুফ (৪৩) পালংখালী ইউনিয়নের তানজিমার ঘোনা বি-ব্লক রোহিঙ্গা ক্যাম্পের মৃত সুলতান আমিনের ছেলে। আটক মোহাম্মদ আলম (২৪) পালংখালী ইউনিয়নের বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের নুরুল ইসলামের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি খায়ের বলেন, শুক্রবার রাত ১০ টার দিকে পালংখালী ইউনিয়নের তানজিমার ঘোনা ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা মো. ইউসুফের উপর ৫/৬ জনের একদল রোহিঙ্গা এসে অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ ইউসুফকে উদ্ধার করে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পস্থ রেড ক্রিসেন্ট হাসপাতালে আশংকাজনক অবস্থায় ভর্তি করা হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি।

শুক্রবার রাতেই উখিয়ার বালুখালী ক্যাম্পে সশস্ত্র হামলা চালাতে গিয়ে স্থানীয়দের গণপিটুনির শিকার হয়ে পুলিশের হাতে মোহাম্মদ আলম নামের আরেক রোহিঙ্গা আটক হয়েছে বলে জানান ওসি খায়ের।

Reneta

তিনি বলেন, বালুখালী ক্যাম্পে একদল দুর্বৃত্ত সশস্ত্র হামলা চালাতে গেলে স্থানীয়দের রোহিঙ্গাদের প্রতিরোধে পালিয়ে যায়। পরে হামলার চেষ্টাকারি একজনকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। গণপিটুনিতে আহত হওয়ায় তাকে স্থানীয় এক ক্যাম্প হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায়ও জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি খায়ের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন কুঁড়ি স্পোর্টস জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বের শুভ উদ্বোধন

জুলাই ২১, ২০২৬

গায়ানা উপকূলে ফেরি ডুবি: নিহত ২৭, নিখোঁজ ৮৩

জুলাই ২১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

জুলাই ২১, ২০২৬

‘বরবাদ’ টিমের নতুন সিনেমার নাম কি ‘নিঃস্ব’?

জুলাই ২১, ২০২৬

ভারতে নির্মাণাধীন সুড়ঙ্গ ধসে নিহত ৯, আটকা অন্তত ১৫

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT