চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাইনপুকুরে প্রাইম ব্যাংকের সর্বনাশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১০ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

লক্ষ্য আওতার মধ্যেই ছিল। কিন্তু প্রাইম ব্যাংকের আসল সর্বনাশটা করেছে প্রকৃতি। মঙ্গলবার দুপুরে হওয়া একপশলা শিলা-বৃষ্টিতে ঘটে ছন্দপতন। টানা জয়ের স্বাদ পাওয়া প্রাইম ব্যাংককে ঢাকা প্রিমিয়ার লিগে দ্বিতীয় হারের স্বাদ দিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব!

অষ্টম রাউন্ডে এসে শীর্ষে থাকার দৌড়ে বেশ ভালো ধাক্কাই খেয়েছে প্রাইম ব্যাংক। বৃষ্টি আইনে শাইনপুকুরের কাছে দলটির হার ৪৮ রানের। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল- আবাহনী ও লিজেন্ড অব রূপগঞ্জের সঙ্গে দলটির পয়েন্ট ব্যবধান দুই। আট ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে রানরেটের ব্যবধানে একে আবাহনী, দুইয়ে রূপগঞ্জ। হেরে ১২ পয়েন্ট নিয়ে তিনে আছে প্রাইম।

ফতুল্লায় প্রথমে ব্যাট করে পুরো ৫০ ওভার খেলার সুযোগ পেয়েছে শাইনপুকুর। সাদমান ইসলাম ও তৌহিদ হৃদয়ের ফিফটিতে ৮ উইকেটে ২৪৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় দলটি। ৯৪ বলে ৭৮ করেছেন এবারের ডিপিএলে ফর্মে থাকা ওপেনার সাদমান।

ফর্মে থাকা আরেক ব্যাটসম্যান তৌহিদ হৃদয় খেলেছেন ১১৭ বলে ৮৩ রানের ম্যাচসেরা ইনিংস। ২৮ বলের ৪৪ রানের ক্যামিও ইনিংস খেলেছেন শুভাগত হোম।

শাইনপুকুরের ইনিংসের পরপরই ম্যাচে হানা দেয় বৃষ্টি। বেশ লম্বা সময় ধরে বর্ষণের পর বৃষ্টি থামলে প্রাইম ব্যাংকের সামনে নতুন লক্ষ্য দাঁড়ায় ২০ ওভারে ১৪৯।

পুরো ১০ উইকেট থাকায় খুব যে মেরে খেলতে হত প্রাইম ব্যাংকের ব্যাটসম্যানদের এমনও নয়। ফর্মে থাকা এনামুল হক বিজয়, অভিমন্যু ঈশ্বরণ, অলোক কাপালি, আরিফুল হকদের মত একাধিক বিস্ফোরক ব্যাটসম্যানদের একজনও জ্বলে উঠতে পারলে ম্যাচ জেতাও কঠিন ছিল না। কিন্তু ছন্দহীন হয়ে এক ভারতীয় অভিমন্যু ছাড়া অন্যদের একজনও পাননি দুই অঙ্কের দেখা!

Reneta

প্রথম ছয় ব্যাটসম্যানের মধ্যে কেবল অভিমন্যুর ব্যাটে এসেছে ৩৯ রান, যা প্রাইমেরও দলীয় সর্বোচ্চ! চলতি আসরে টানা তিন সেঞ্চুরি হাঁকানো এনামুল এদিন কোন রানই পাননি। আরেক ওপেনার জাকির হাসান আউট হয়েছেন ১ রানে। আরেক নির্ভরযোগ্য ব্যাটসম্যান আল-আমিন সাজঘরে ফিরেছেন এনামুলের মতই, শূন্যরানে!

পেসার দেলোয়ার হোসেনের ছোবলে নিয়মিত বিরতিতে উইকেট হারায় প্রাইম। শাইনপুকুরের এ বোলার ৩ ওভারে ১৬ রান খরচায় পেয়েছেন ৩ উইকেট। অলরাউন্ডার সাব্বির হোসেনের উইকেট সংখ্যা ২। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটে কোনরকমে ১০০ রান তুলে মান বাঁচিয়েছে প্রাইম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগ-২০১৯লিড স্পোর্টসশাইনপুকুর
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT