শহীদ বুদ্ধিজীবী দিবস আজ সোমবার। বিনম্র শ্রদ্ধায় জাতি স্মরণ করছে একাত্তরে ঘাতকের হাতে শহীদ জাতির শ্রেষ্ঠ সন্তানদের।
মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধে সকালে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর বুদ্ধিজীবী স্মৃতি সৌধে শ্রদ্ধা জানাতে সর্বস্তরের জনতার ঢল নামে। কালো পতাকা ও কালো ব্যাজ ধারণ করে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানায় জনতা।






