চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৮ পূর্বাহ্ণ ১৪, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

মিরপুর কবরস্থানে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সকল স্তরের মানুষ। এসময় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন: শেখ হাসিনার নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় কাজ করে যাচ্ছি। এই লক্ষ্যে আমরা সাম্প্রদায়িকতার বিষবৃক্ষকে উৎপাটিত করবো।

এসময় ওবায়দুল কাদের আরও বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ঘটনায় বিএনপির নিরবতার কারণ তারা জঙ্গিবাদের মদদ দাতা। তারাই দেশের সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষকতা করছে এটাই প্রমাণিত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির সূর্য সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল নকীব আহমেদ চৌধুরী  মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এই শ্রদ্ধা নিবেদন করেন।

শীতের আগমনে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে কোভিড-১৯ ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার প্রেক্ষিতে সীমিত পর্যায়ে দিবসটি পালিত হচ্ছে।

Reneta

১৯৭১ সালের ১৪ ডিসেম্বর, পাকিস্তানী বাহিনীর আত্মসমর্পনের মাধ্যমে বাঙালির চুড়ান্ত বিজয় অর্জিত হওয়ার দুইদিন আগে পরাজয় নিশ্চিত জেনে দেশীয় আল-বদর, রাজাকার, আল-শামসদের সহযোগিতায় এ জাতির শ্রেষ্ঠ সন্তানদের তালিকা করে তাদের হত্যার মাধ্যমে এ জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য প্রয়াস চালানো হয়।

দীর্ঘ ৪৯ বছর আগে এই দিনে অধ্যাপক, লেখক, কবি, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানীসহ দেশের বরেণ্য শত শত বুদ্ধিজীবীর তালিকা করে সে অনুযায়ী তাদের বাসা থেকে চোখ বেঁধে এবং দু’হাত পিছমোড়া করে বেঁধে বধ্য ভূমিতে নিয়ে গিয়ে হত্যা করা হয়। টর্চার সেলে নির্মম নির্যাতনে অনেকেই মৃত্যুবরণ করেন। মিরপুর, রায়েরবাজার, রাজারবাগ, মোহাম্মদপুর এবং নাখালপাড়াসহ রাজধানীর বিভিন্ন বধ্য ভূমিতে তাঁদের হত্যা করে মৃতদেহ ফেলে রাখা হয়।

সেদিনের নিহতদের মধ্যে রয়েছেন-শিক্ষক, বাগ্মী, নট্যকার ও চিন্তাবিদ মুনীর চৌধুরী, ডা. আলিম চৌধুরী, ডা. ফজলে রাব্বি, লেখক-সাংবাদিক শহীদুল্লাহ কায়সার, সাংবাদিক সিরাজুদ্দিন হোসেন, অধ্যাপক আনোয়ার পাশা, নিজামুদ্দিন আহমেদ, এসএ মান্নান, সেলিনা পারভীনসহ আরো অসংখ্য জন। সেদিনের সেই বর্বরতা স্মরণ করে সমগ্র জাতি দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করে আসছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: শহীদ বুদ্ধিজীবীসেতুমন্ত্রী ওবায়দুল কাদের
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: মিশু বিশ্বাস।

ফ্লোরিডার জ্যাকসনভিল আয়রনম্যানে বাংলাদেশের মিশুর সেরা অর্জন

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

আপিল বিভাগে সাংবাদিক প্রবেশের অনুমতি চেয়ে প্রধান বিচারপতিকে চিঠি

মে ২০, ২০২৬

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায় বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

মে ২০, ২০২৬

শান্ত-লিটনদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

মে ২০, ২০২৬

প্রযুক্তিনির্ভর মানবিক বাহিনীতে পরিণত হবে আনসার-ভিডিপি: প্রধানমন্ত্রী

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT