চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শহীদ পরিবারগুলোর খোঁজ না রাখা চরম ব্যর্থতা’

সৌমিক আহমেদসৌমিক আহমেদ
৮:২২ পূর্বাহ্ণ ১৪, ডিসেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ পরিবারকে সত্যিকারের মর্যাদা না দেওয়া এবং তাদের খবর না রাখাকে স্বাধীনতার ৪৪ বছরে সব চেয়ে বড় ব্যর্থতা বলে মন্তব্য করেছে গণজাগরণ মঞ্চ।

সোমবার শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনায় মঞ্চের মুখপাত্র বলেন, সকল যুদ্ধাপরাধীদের বিচার এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের মাধ্যমে মুক্তিযুদ্ধের কাঙ্খিত বাংলাদেশ গঠন করা সম্ভব হবে।

এবারই প্রথম রাজাকারদের ফাঁসি কার্যকরের পর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হচ্ছে। এ প্রেক্ষাপটে গণজাগরণে মঞ্চের আয়োজনে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি ও মুক্তিযুদ্ধের কাঙ্খিত বাংলাদেশ বিনির্মাণ নিয়ে আলোচনা হয়।

যুদ্ধাপরাধীদের বিচারকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় সাফল্য উল্লেখ করে গণজাগরণ মঞ্চের অভিযোগ, ৩০ লাখ শহীদ পরিবারের খবর রাখেনি কেউ।

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, ‘এতো বছরে শহীদ পরিবারগুলো কেমন আছে সে খোঁজ কেউ নেয়নি। শুধু সরকার নয়; তাদের খোঁজ আমরা কেউ রাখিনি। কোনো রাজনৈতিক দলও শহীদ পরিবারগুলোর খোঁজ নেয়নি। স্বজন হারানোদের সংসার কিভাবে চলছে, তারা কীভাবে বেঁচে আছে এসব কেউ জিজ্ঞেস করেনি।

ইমরান এইচ সরকার মনে করেন, একটি-দু’টি রাজাকারের ফাঁসি নয় সব রাজাকারের বিচার ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যেতে হবে।

Reneta

মুক্তিযুদ্ধে গণহত্যা চালানো পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক-বাণিজ্যিক-সব সম্পর্ক ছিন্ন করারও দাবি জানায় গণজাগরণ মঞ্চ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরান এইচ সরকারগণজাগরণ মঞ্চ
শেয়ারTweetPin

সর্বশেষ

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT