চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শহীদ চার বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২১ অপরাহ্ণ ১৬, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A

আফ্রিকার মালিতে শহীদ চার বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা শুক্রবার ঢাকা সেনানিবাসের ‘চপার্স ডেনে’ সম্পন্ন হয়েছে। জানাজায় সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকসহ ঢাকা সেনানিবাসের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও সকল পদবীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

জানাজার পর বাংলাদেশ সেনাপ্রধান, নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ, বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার এবং মিনুসমা ডেপুটি ফোর্স কমান্ডার মেজর জেনারেল আমাদু কেনে শহীদদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করেন।

মালিতে শহীদ চার বাংলাদেশী শান্তিরক্ষীর জানাজা শেষে সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক শহীদদের সম্মানে স্যালুট প্রদান করেন

এরপর শান্তিরক্ষীদের মরদেহ নিজ নিজ গ্রামের বাড়ী পাঠানোর ব্যবস্থা করা হয়।

গত ২৮ ফেব্রুয়ারী ব্যানব্যাট-৪ এর একটি লজিস্টিক কনভয় এস্কর্ট (নিরাপত্তা দল)  তারিখে গাঁও হতে মপতি যাওয়ার পথে বোনি-দোয়েঞ্জা সড়কে দোয়েঞ্জা হতে ৩৫ কিঃমিঃ পূর্বে সন্ত্রাসীদের পুঁতে রাখা শক্তিশালী ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে পড়ে।

ওই বিস্ফোরণে চারজন বাংলাদেশি শান্তিরক্ষী মৃত্যুবরণ করে। শহীদ সেনাসদস্যরা হলেন: পিরোজপুরের ওয়ারেন্ট অফিসার আবুল কালাম (৩৭ এডি রেজিঃ আর্টিঃ), ময়মনসিংহের ল্যান্স কর্পোরাল আকতার (৯ ফিল্ড রেজিঃ আর্টিঃ), পাবনার সৈনিক রায়হান (৩২ ইস্ট বেংগল), চাপাঁইনবাবগঞ্জের সৈনিক (পাঁচক) জামাল (৩২ ইস্ট বেংগল)।

চলতি মাসের ৭ তারিখে  মালির রাজধানী বামাকোতে শহীদ বাংলাদেশি শান্তিরক্ষীদের যথাযোগ্য মর্যাদায় জাতিসংঘ  সম্মান প্রদর্শন করে। পরে সেনাসদস্যদের মরদেহ গত ১৫ মার্চ বিকাল ৫টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছায়।

মালিতে শহীদ চার বাংলাদেশী শান্তিরক্ষীর জানাজা শেষে সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক শহীদদের নিকটাত্মীয়দের সঙ্গে কথা বলেন

মালিতে নিয়োজিত জাতিসংঘের ডেপুটি ফোর্স কমান্ডার মেজর জেনারেল আমাদু কেনে  বীর শান্তিরক্ষীদের সম্মান প্রদর্শনের জন্য নিজেই মরদেহের সাথে বাংলাদেশে আসেন।

মালিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনটি বর্তমান বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ মিশন হিসেবে বিবেচিত।

২০১৩ সালে শুরু হওয়া এই মিশনে ইতোমধ্যে ৯ জন বাংলাদেশি শান্তিরক্ষীসহ বিভিন্ন দেশের সর্বমোট ১৫৫ জন শান্তিরক্ষী প্রাণ হারিয়েছেন।

বাংলাদেশের দুঃসাহসী শান্তিরক্ষীরা সর্বদা দেশের সম্মানের বিষয়টি মাথায় রেখে ঝুঁকিপূর্ণ এই মিশনে জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন।

ছবি: আইএসপিআর

ট্যাগ: বাংলাদেশি শান্তিরক্ষীশান্তিরক্ষী
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

এখন আমি একা, এখন আমি অনেক একা

পরবর্তী

স্ন্যাপড্রাগন নিয়ে আসছে নোকিয়া ৮ প্রো

পরবর্তী

স্ন্যাপড্রাগন নিয়ে আসছে নোকিয়া ৮ প্রো

জুভেন্টাসকে পেল রিয়াল, রোমাকে বার্সেলোনা

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT