বিনোদন

‘শহীদ আলতাফ মাহমুদ পদক’ পেলেন আলী যাকের ও মফিদুল হক

‘শহীদ আলতাফ মাহমুদ পদক’ পেলেন মফিদুল হক

‘শহীদ আলতাফ মাহমুদ পদক’ পেলেন মফিদুল হক

এবার ‘শহীদ আলতাফ মাহমুদ পদক’ পেলেন নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের এবং লেখক, প্রকাশক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক। গতকাল ৩০ আগস্ট বুধবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের হাতে পদক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। স্বাগত বক্তব্য রাখেন শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশনের অন্যতম সংগঠক শহীদ কন্যা শাওন মাহমুদ।

অন্যান্যের মধ্যে এসেছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ, শিমূল ইউসুফ, নৃত্যশিল্পী মীনু হক প্রমুখ।

‘শহীদ আলতাফ মাহমুদ পদক’ পেলেন আলী যাকের
‘শহীদ আলতাফ মাহমুদ পদক’ পেলেন আলী যাকের

একুশের প্রভাতফেরির গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’র অমর সুরস্রষ্টা আলতাফ মাহমুদের অন্তর্ধান দিবস ৩০ আগস্ট। ২০০৫ সাল থেকে প্রতি বছর এই দিনে গুণীজনদের ‘শহীদ আলতাফ মাহমুদ পদক’ দিচ্ছে শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশন। প্রদকপ্রাপ্তদের দেওয়া হয়েছে পদক, উত্তরীয় এবং ১০ হাজার টাকা করে আর্থিক সম্মাননা।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…