চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শহিদ কবি মাহতাব উদ্দিন স্মৃতিতে অম্লান

শফিউল বারী রাসেলশফিউল বারী রাসেল
৮:৪৬ অপরাহ্ন ২৮, এপ্রিল ২০২২
জনপদ, জয়পুরহাট, শিল্প সাহিত্য
A A

জয়পুরহাটের কবি, লেখক, গীতিকার, সংগীতশিল্পী, সংগঠক ও প্রগতিশীল রাজনীতি সচেতন একজন মানুষ ছিলেন শহীদ মাহতাব উদ্দিন। স্বদেশ, সংস্কৃতি, ঐতিহ্য আর মানুষের প্রতি ছিল তার গভীর মমত্নবোধ আর নিবিড় ভালোবাসা।

১৯১৭ সালের ১৯ সেপ্টেম্বর বাবা হাবিবুল্লাহ আহমেদ ও মা জমিরন বেগম দম্পতির ঘর আলো করে জয়পুরহাট সদর উপজেলার বানিয়াপাড়ায় গ্রামে জন্মগ্রহণ করেন মাহতাব উদ্দিন। তিনি ১৯৩৭ সালে জেলার কালাই এম ইউ বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলকাতা জুবিলি কমার্শিয়াল কলেজে ভর্তি হন। সেখান থেকে ১৯৩৮ সালে ডিপ্লোমা পাস করে রেলওয়ের ট্রেন কন্ট্রোলার পদে যোগ দেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে স্টেশন মাস্টার হন। চাকরি জীবনের শেষ কর্মক্ষেত্র ছিল ঠাকুরগাঁওয়ে। এছাড়াও তিনি বিহার,কাউনিয়া, তিস্তাসহ বিভিন্ন স্থানে চাকরি করেছেন।

পেশাগতভাবে মাহতাব উদ্দিন সরকারি চাকরিজীবি হলেও দাপ্তরিক কাজের বাইরে পুরো সময়টা জুড়ে তিনি নিবেদিত থাকতেন সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে।

শৈশব থেকেই লেখালেখির প্রতি প্রবল ঝোঁক ছিলো মাহতাব উদ্দিনের। লিখেছেন কবিতা, ছড়াসহ প্রচুর গান । তরুণ বয়স থেকেই তিনি ছিলেন অন্যায়- অবিচারের বিরুদ্ধে সোচ্চার। ১৯৫৯ সালে পাকিস্তান সরকারবিরোধী কবিতা লিখে স্বকণ্ঠে আবৃতি করায় রাষ্ট্রদ্রোহের দায়ে অভিযুক্ত হন। জারি হয়েছিল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। তার রচিত কাব্যগ্রন্থ প্রেমযাত্রা” ছাড়াও ১৯৬৬ সালে “আলো” কাব্য , ভ্রমণকাহিনী “সোনাহাট” ও “স্বর্ণকালীর উপাখ্যান” নামে আরও দুটি গ্রন্থ প্রকাশ পায়। গায়ক হিসেবেও তার বেশ নাম-ডাক ছিলো।

১৯৬৪ সালে কুড়িগ্রামে কর্মরত থাকাকালীন লেখালেখির স্বীকৃতি হিসেবে স্থানীয় সাহিত্য সাংস্কৃতিক সংগঠন ‘কুড়িগ্রাম তথ্য মজলিশ’ কবি মাহতাব উদ্দিনকে স্বর্ণপদকে ভূষিত করে।

মুক্তিযুদ্ধকালীন সময়ে মাহতাব উদ্দিন কর্মরত ছিলেন ঠাকুরগাওয়ে। একাত্তরের ২২ এপ্রিল রেলের আবাসিক এলাকার বাসভবন থেকে অবাঙালিদের সহযোগিতায় পাকিস্তানি হানাদাররা তাকে তুলে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতনের পর গুলি করে হত্যা করে। পরে ঠাকুরগাও চিনিকলের গণকবরে তার লাশ মাটি চাপা দেয়া হয়। অনেক খোজাখুজি করেও পরিবারের লোকজন আজো তার লাশ খুজে পাননি।

Reneta

১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শহিদ মাহতাব উদ্দিনের পরিবারকে সমবেদনা জানিয়ে তাদের পরিবারে কাছে একটি পত্র ও দুই হাজার টাকার অনুদান পাঠিয়েছিলেন।

রাজধানীর কমলাপুরে রেলস্টেশনের শহীদ স্মৃতিসৌধে শহীদের তালিকায় এখনো রয়েছে জয়পুরহাটের এই বীর সন্তানের নাম। এছাড়া স্বাধীনতার পরবর্তী পরিবারের উদ্যোগে জয়পুরহাট শহরের বাইপাসে বানিয়াপাড়া এলাকায় তার স্মরণে ‘শহীদ কবি মাহতাব উদ্দিন সড়ক’ নামে একটি সড়ক এবং শহরে শহীদ কবি মাহতাব উদ্দিন বিদ্যাপীঠ’ নামে একটি বিদ্যালয়ের (প্রথম থেকে দশম শ্রেণি) নামকরণ করা হয়েছে।

পরিতাপের বিষয় হলেও সত্য, দেশের এই গুণীজন শহীদ কবি মাহতাব উদ্দিন স্মরণে জেলায় সরকারিভাবে কোন উদ্যোগ আজতক দেখা যায়নি। নতুন প্রজন্মের অনেকেই জানেন না বা চিনেন না তাকে। আগামীতে তার জন্ম ও মৃত্যু দিবস সরকারিভাবে পালনের লক্ষে করণীয় সবকিছুই করবেন জেলা প্রশাসন সুধিমহল এমনই প্রত্যাশা করেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কবিগীতিকারজয়পুরহাটলেখক
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা: ১০ দিন সময় বাড়ালেন ট্রাম্প

মার্চ ২৭, ২০২৬

১৮ মাস আইনী লড়াই শেষে অবশেষে নোয়েলিয়ার ইচ্ছামৃত্যু

মার্চ ২৭, ২০২৬

রোমাঞ্চের রাতে ইতালির সাথে যারা প্লে-অফ ফাইনালে

মার্চ ২৭, ২০২৬

ঢাকাসহ ৪ জেলায় ঝড়ের পূর্বাভাস

মার্চ ২৭, ২০২৬

১০ জনের ফ্রান্সের কাছে হারল ব্রাজিল

মার্চ ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT