চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শহিদুলসহ আটক শিক্ষার্থীদের মুক্তি দাবিতে বিক্ষোভ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩১ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০১৮
শিক্ষা
A A

আলোকচিত্রী শহিদুল আলম ও ছাত্রনেতা মারুফ, আশাফসহ নিরাপদ সড়ক আন্দোলনে গ্রেপ্তারকৃত সকল শিক্ষার্থীদের মুক্তির দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অভিমুখে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।

বৃহস্পতিবার দুপুর ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ একটি সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল নিয়ে তারা স্বরাষ্ট্রমন্ত্রণালয়েল অভিমুখে অগ্রসর হয়।

মিছিলটি প্রথমে ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) হয়ে দোয়েল চত্বর থেকে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের দিকে অগ্রসর হয়। তবে দোয়েল চত্বরে তাদেরকে আটকে দেয় পুলিশ।

সমাবেশে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফা বলেন, ‘বাংলাদেশ এখন একটি কঠিন সময়ের মধ্যে আছে। আলোকচিত্রী শহিদুল আলম গণতন্ত্রের পক্ষের মানুষ। তিনি মানুষের পক্ষে সবসময় কথা বলেছেন, ছবি তুলেছেন।

‘রাষ্ট্রের পক্ষে এরকম একজন শহিদুল আলম তৈরী করা সম্ভব নয়। বরং এই ধরনের মানুষদের নির্যাতন করা হচ্ছে। আমরা অবিলম্বে শহিদুল আলমের মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি দাবি করছি।’

প্রধানমন্ত্রীকে হুশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারীদের উপর যে হেলমেট বাহিনী হামলা করলো। তাদের বিরুদ্ধে কোনো ব্যাবস্থা নেয়া হয়নি। বরং আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা দিয়ে রেখেছে। আমরা সরকারকে লাইনে আসার আহ্বান জানাচ্ছি। না হয়, কীভাবে লাইনে আনতে হয়, তা বাংলার ছাত্র সমাজ ভালো করে জানে।’

Reneta

এ ছাত্রনেতা আরো বলেন, ‘নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরদ শিক্ষার্থীরে গ্রেপ্তার করা হয়েছে উপরের ‘হুকুমে’। আবার শিক্ষার্থীদের মুক্তিও দেয়া হয়েছে উপরের ‘হুকুমে’। অথচ বাংলাদেশ চলার কথা জনগণের হুকুমে। কিন্তু সেটা হচ্ছে তথাকথিত উপরের হুকুমে। গণতন্ত্রের বুকে লাথি দেওয়া হচ্ছে। জনগণের বিপরীতে কাজ করা হচ্ছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিক্ষোভ-মিছিলশহিদুল আলমস্বরাষ্ট্রমন্ত্রণালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের বিপ্লবী গার্ডকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সরকারি সহায়তা দেওয়া হবে’

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন: ২ জনের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে যাবে ইংল্যান্ড’

জুলাই ১৩, ২০২৬

ঘোষণা দিয়ে ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT