চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শশার গায়ে আগুন

জসিম উদ্দিন বাদল জসিম উদ্দিন বাদল
৬:১৮ অপরাহ্ণ ১১, আগস্ট ২০১৯
- সেমি লিড, অর্থনীতি
A A

কোরবানির ঈদকে ঘিরে রাজধানীর বাজারে মসলার পাশাপাশি রসুন ও আদার বাজার আগে থেকেই আকাশছোঁয়া। তাতে এবার যুক্ত হয়েছে শশা আর টমেটো। মাত্র ৫ দিনের ব্যবধানে শশার দাম কেজিপ্রতি ৬০ থেকে ৭০ টাকা বেড়ে হয়েছে ১৩০ টাকা। আর টমেটো ৪০ থেকে ৫০ টাকা বেড়ে হয়েছে ১৪০ টাকা।

রোববার রাজধানীর কারওয়ান বাজার, হাতিরপুল ও কাঁঠালবাগানসহ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি হাইব্রিড শশা খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা। আর দেশী শশা বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকা কেজি। এছাড়াও টমেটো বিক্রি হচ্ছে প্রতিকেজি ১৪০ থেকে ১৫০ টাকায়।

আর মসলার বাজার বেশ কয়েকদিন থেকেই বাড়তি। তবে নতুন করে বাড়ছে আদা আর রসুনের দাম। ৫ দিনের ব্যবধানে প্রতি কেজি আদার দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা ও রসুনের দাম বেড়েছে ২৫ থেকে ৩০ টাকা।

ক্রেতারা বলছেন, কোরবানির মাংসের সাথে শশা ও টমেটো এই দুটো জিনিস অপরিহার্য। বিক্রেতারা এই সুযোগ কাজে লাগিয়ে ভোক্তার পকেট কাটছে।

রাজধানীর মগবাজার থেকে কারওয়ান বাজারে শশা-টমেটো কিনতে এসেছেন গৃহিণী শাহিনুর বেগম। ক্ষোভ প্রকাশ করে তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘ঈদে অফিস-আদালত বন্ধ। সরকারি কার্যক্রমও বন্ধ। বাজারে মনিটরিংয়ের কোনো ব্যবস্থা নেই। সব ধরনের মসলার দাম দ্বিগুণ-তিনগুণ বাড়িয়েছে ব্যবসায়ীরা। শশার গায়ে তো হাত দেয়া যায় না। যেন আগুন লেগেছে।’

কাঁঠালবাগান বাজারে সবজি কিনতে আসা শাহ্ আলম বলেন, ৩/৪ দিন আগেও এক কেজি শশা কিনেছি ৫০/৬০ টাকায়। এখন দাম ১২০ টাকা। টমেটো কিনেছি ৭০ টাকায়। এখন বলছে ১৫০ টাকা। এবার হিসেব করেন কত বাড়ছে?

Reneta

হঠাৎ শশার দাম বাড়তি কেন জানতে চাইলে কাঁঠালবাগান বাজারের সবজি বিক্রেতা মনির শেখ বলেন, ঈদে সব পাইকারি ব্যবসায়ীরা বাড়িতে চলে গেছে। বাজারে সবজি নেই। তাই দাম বাড়তি।

কারওয়ান বাজারের সবজি আড়তে এসে অবশ্য দেখা গেছে, অধিকাংশ পাইকারি আড়ৎ বন্ধ। এখানেও খুচরা পর্যায়ে শশা-টমেটোর দাম চড়া। তবে অন্যান্য সবজি হাতের নাগালে। ধুন্দুল, পটল, বেগুন, ঢেঁড়শসহ সব ধরনের সবজি ৩০ থেকে ৪০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে।

শশা-টমেটোর দাম বৃদ্ধি প্রসঙ্গে কারওয়ান বাজারের সবজি বিক্রেতা দুলাল হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, পাইকাররা মাল বেশি আনছে না। আগামীকাল ঈদ। তাই বেশিরভাগ ব্যবসায়ী বাড়িতে চলে গেছে। আর প্রতিবছর কোরবানি ঈদের সময় শশা-টমেটোর দাম একটু বাড়তিই থাকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাঁচা সবজিটমেটোমসলাশশা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্ব বাঘ দিবসে হবে ‘প্যান প্যাসিফিক টাইগার রান ঢাকা ২০২৬’

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ইতিহাসে বিদেশি কোচদের হতাশার গল্প

জুলাই ১৭, ২০২৬
ঘরে বসেই কয়েক মিনিটে রিটার্ন দাখিল করে তাৎক্ষণিক কর সনদ ও প্রাপ্তিস্বীকারপত্র পাচ্ছেন করদাতারা

দেশীয় প্রযুক্তিতে অনলাইন কর পরিশোধ সেবায় বেড়েছে রাজস্ব আয়

জুলাই ১৭, ২০২৬

ইউএস-বাংলা এয়ারলাইন্সের যুগপূর্তি, ২৫ উড়োজাহাজ নিয়ে ২০ গন্তব্যে ফ্লাইট

জুলাই ১৭, ২০২৬

দুর্দান্ত জয়ে তৃতীয় ম্যাচকে ‘ফাইনাল’ বানাল বাংলাদেশ

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT