সংকট সমাধানে শর্তশাপেক্ষে শান্তি আলোচনায় রাজি সিরিয়ার বিরোধী পক্ষ। ভিয়েনা সম্মেলন অনুযায়ী রাজনৈতিক প্রক্রিয়া শুরু হলে শান্তি আলোচনায় রাজি তারা।
সিরিয়ায় সংকট সমাধানে জঙ্গি গোষ্ঠী ও বিরোধী দল সরকারের সঙ্গে আলোচনা করেছে। জাতিসংঘের মধ্যস্থতায় সৌদি আরবের রাজধানী রিয়াদে এ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
তবে সরকার প্রধানের পদ থেকে বাশার আল আসাদ পদত্যাগ না করায় আলোচনা থেকে শেষ মুহূর্তে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে জঙ্গী সংগঠন আহরার আল সাম।
প্রেসিডেন্ট বাশার আল আসাদের সাথে বৈঠকের আগে বিরোধী গোষ্ঠীগুলোকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এই বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠক শেষে এক বিবৃতিতে তারা জানিয়েছে, আসাদ সরকারের সাথে আলোচনায় বসতে তারা রাজি। তবে ভিয়েনা সম্মেলন অনুযায়ী রাজনৈতিক প্রক্রিয়া শুরু হলে আসাদকে পদত্যাগ করতে হবে।







